এক্সপ্লোর

WB Corona Case: টানা ১৫ দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যু, শীর্ষে উত্তর ২৪ পরগনা

West Bengal Coronavirus Updates: উত্তর ২৪ পরগনায় একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে, ৪৩৩ জন সংক্রমিত হয়েছে। অন্যদিকে, কলকাতায় একদিনে ৪৫৯ জন সংক্রমিত হয়েছে

কলকাতা: রাজ্যে টানা ১৫দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ৩৫জনের মৃত্যু হয়েছে। রাজ্যে একদিন ৩ হাজার ৫১২জন করোনায় সংক্রমিত হয়েছেন। দৈনিক করোনা মৃত্যুতে শীর্ষে উঃ ২৪ পরগনা, সংক্রমণে কলকাতা। উত্তর ২৪ পরগনায় একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে, ৪৩৩ জন সংক্রমিত হয়েছে। অন্যদিকে, কলকাতায় একদিনে ৪৫৯ জন সংক্রমিত হয়েছে, ৩ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ৫ জনের মৃত্যু, ২১২ জন সংক্রমিত। হুগলিতে একদিনে ১৫৫ জন করোনা আক্রান্ত, ৪ জনের মৃত্যু। 

এদিকে, দেশে করোনায় দৈনিক সংক্রমণ কমল। কেরল তথ্য পরিমার্জন করায় বাড়ল দৈনিক মৃত্যু।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৫ হাজার ৫৩২ জন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৫১ হাজার ২০৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৭১ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬২৭। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৮ লক্ষ ৫৮ হাজার ২৪১। দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯৩ হাজার ১৯৮ জনের।  দৈনিক পজিটিভিটি রেট কমে হল ১৩ দশমিক ৩৯ শতাংশ।

ওমিক্রন-আতঙ্কের মধ্যেই উদ্বেগ বাড়াল করোনার নতুন প্রজাতি নিওকোভ। দক্ষিণ আফ্রিকায় বাদুড়ের শরীরে এই ভাইরাস মিলেছে বলে দাবি করেছেন চিনের উহান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর।উহানের একটি ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র। রাশিয়ার ভেক্টর রাশিয়ান স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি-তে এ বিষয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, নিওকোভ করোনা ভাইরাস সম্পর্কে চিনা গবেষকরা যে তথ্য পেয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে বলা হয়েছে, করোনার এই নতুন প্রজাতি নিয়ে এখনই চিন্তার কিছু নেই। এ নিয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন। উল্লেখ্য, এই নিওকোভ ভাইরাসের সঙ্গে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোমের মিল রয়েছে। যা সার্স-কোভ-টু-র মতো একইভাবে মানব শরীরে ঢুকতে পারে।

NeoCoV করোনাভাইরাসের একটি নতুন রূপ নয় যা কোভিড-১৯ ঘটাতে পারে। তাই নয়া এই ভাইরাস নিয়ে আপাতত উদ্বিগ্ন হতে বারণ করেছেন গবেষকরা। NeoCoV হল MERS- CoV-এর একটি প্রজাতি। বৃহত্তর করোনভাইরাস পরিবারের অন্তর্গত এই MERS-CoV এবং SARS-CoV-2। ২০১০ সালে MERS-CoV সৌদি আরব, দক্ষিণ কোরিয়াতে ব্যাপক প্রাদুর্ভাবের সৃষ্টি করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, MERS-CoV সংক্রমণের রিপোর্ট করা রোগীদের প্রায় ৩৫% মারা গিয়েছিল। এই নিওকোভ MERS-CoV-এরই একটি রূপ। এটা কোনও নতুন ভাইরাস নয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget