এক্সপ্লোর

Coronavirus India: জুনেই ফের আছড়ে পড়বে চতুর্থ ঢেউ? দেশের ঊর্ধ্বমুখী করোনাগ্রাফে বাড়ছে উদ্বেগ

Covid-19 India: করোনার চতুর্থ ঢেউয়ের ক্ষেত্রে আফ্রিকার জিম্বাবোয়ের সঙ্গে ভারতের মিল পাচ্ছেন গবেষকরা। প্রশ্ন উঠেছে তাহলে কি দ্বিতীয় ঢেউয়ের মতো প্রাণঘাতী ও সংক্রামক হিসেবে আছড়ে পড়বে চতুর্থ ঢেউ?

কলকাতা: দেশে কি কড়া নাড়ছে করোনার (Coronavirus) চতুর্থ ঢেউ (Fourth Wave)? উদ্বেগ বাড়িয়ে IIT কানপুরের (Kanpur) গবেষণা বলা হয়েছে, জুনেই (June) তা আছড়ে পড়তে পারে। শিখরে পৌঁছবে অগাস্টে (August)। তাণ্ডব চলতে পারে অক্টোবর (Octorber) পর্যন্ত। দেশে ফের করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে। বাড়ছে বিপদের আশঙ্কা। অথচ এখনও বহু সংখ্যক মানুষের মধ্যে নেই সচেতনতা। পদে পদে লঙ্ঘিত হচ্ছে কোভিড বিধি। এই উদাসীনতাই ফের বড়সড় বিপদের মুখে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি সামলাতে বিধি মানায় জোর দিচ্ছেন চিকিৎসকরা।

আবার ভয় ধরাচ্ছে করোনা...দেশে ক্রমশ ঊর্ধ্বমুখী সংক্রমণ... এই প্রেক্ষাপটে IIT কানপুরের গবেষণা বলছে, জুন মাসেই দেশে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ। উদ্বেগ বাড়িয়ে রিপোর্টে বলা হয়েছে, অগাস্টের মাঝামাঝিতে চূড়োয় পৌঁছে যেতে পারে সংক্রমণ।

করোনার চতুর্থ ঢেউয়ের তাণ্ডব চলতে পারে অক্টোবর পর্যন্ত। গাণিতিক গবেষণার মধ্যে দিয়ে কানপুর আইআইটির রিপোর্টে বলা হয়েছে, ২০২০-র ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে। সেদিন থেকে ৯৩৬ দিন অর্থাৎ ২ বছর ১০ মাস পর আছড়ে পড়বে চতুর্থ ঢেউ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত দু’সপ্তাহে দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় দেড়শো শতাংশ। এই সময়কালে মৃত্যুর হার প্রায় দেড় গুণ বেড়েছে। আর এতেই প্রমাদ গুনছেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন, কলকাতায় একলাফে ৪ ডিগ্রি বাড়ল পারদ, আরও গরম বাড়বে শহরে?

করোনার চতুর্থ ঢেউয়ের ক্ষেত্রে আফ্রিকার জিম্বাবোয়ের সঙ্গে ভারতের মিল পাচ্ছেন গবেষকরা। প্রশ্ন উঠেছে তাহলে কি দ্বিতীয় ঢেউয়ের মতো প্রাণঘাতী ও সংক্রামক হিসেবে আছড়ে পড়বে চতুর্থ ঢেউ? তৃতীয় ঢেউয়ের মতো ঝড়ের গতিতে ছড়াবে সংক্রমণ? রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায়, গত ৩১ মার্চ, রাত্রিকালীন বিধিনিষেধ তুলে দেয় রাজ্য সরকার। তারপর থেকে সময় যত এগিয়েছে, কোভিডবিধি পালনে দেখা দিয়েছে শিথিলতা। 

IIT কানপুরের গবেষণায় এই সম্পর্কে তথ্য উঠে না এলেও, রিপোর্টে বলা হয়েছে, ভ্যাকসিনেশন, বুস্টার ডোজের উপর পরিস্থিতি অনেকটা নির্ভর করছে। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, "এই মুহূর্তে মাত্র ১.৮ শতাংশ বুস্টার ডোজ পেয়েছে। এদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা আছে। ওমিক্রনের ক্ষেত্রে তাই দেখা গেছে। ওমিক্রনের ক্ষেত্রেও তাই দেখা গেছে। আগামী ১-দেড় মাসের মধ্যে প্রিকশন ডোজ না নিতে পারি তাহলে সমস্যা।

বিশেষজ্ঞদের একাংশের মতে, চতুর্থ ঢেউ এখনই চলে এসেছে। চিকিৎসক আসিফ ইকবাল বলেন, "বুস্টার ডোজ ঠিকঠাক না নেওয়া হল, চতুর্থ ওয়েভ শুরু হয়ে গেছে। এটা আছড়ে পড়বে মে মাসের শেষ থেকে জুনে। যদি না সাবধান হই। যদি বুস্টার না নিই তাহলে সমস্যা। সব মিলিয়ে করোনার চতুর্থ ঢেউ নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। বিপদের আঁচ মিলছে এখন থেকেই। কিন্তু, যেভাবে বহু মানুষ ঢিলেঢালা মনোভাব দেখাচ্ছেন, তাতে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই নিজেদের ভাল বুঝতে, সকলকে সাবধান হয়ে যেতে বলছেন বিশেষজ্ঞরা।

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget