এক্সপ্লোর

WB Dengue: বাড়ছে ডেঙ্গির দাপট, আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা

West Bengal Dengue Case: বর্ষার জমা জলে বাড়ছে এডিস ইজিপ্টাই-এর সংসার।ঘরে ঘরে বাসা বাঁধছে জ্বর-সর্দি-কাশি। রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট।

সন্দীপ সরকার, কলকাতা: আতঙ্কের নাম ডেঙ্গি (Dengue)। স্বাস্থ্যভবন সূত্রে খবর, ৩ অগাস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫১। বেসরকারি হিসেবে এ বছর এখনও পর্যন্ত ১০ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর সামনে এসেছে। জ্বর হলেই সময় নষ্ট না করে শুরু করতে হবে চিকিৎসা, পরামর্শ চিকিৎসকদের।

আতঙ্কের নাম ডেঙ্গি: বর্ষার (Rain) জমা জলে বাড়ছে এডিস ইজিপ্টাই-এর সংসার।ঘরে ঘরে বাসা বাঁধছে জ্বর-সর্দি-কাশি। রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট। স্বাস্থ্যভবন সূত্রে খবর, ৩ অগাস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫১। ৩ অগাস্ট শেষ হওয়া সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫০ জন। ২৭ জুলাই শেষ হওয়া সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৫। শুধু কলকাতা নয়, শহরের গণ্ডি ছাড়িয়ে জেলাতেও বাসা বেঁধেছে ডেঙ্গি। স্বাস্থ্যভবন সূত্রে খবর, চলতি সপ্তাহে সব থেকে বেশি ডেঙ্গি আক্রান্তের (Dengue affected) সংখ্যা উত্তর ২৪ পরগনায়। সেখানে আক্রান্ত হয়েছেন ৪০০ জন। নদিয়ায় ৩৫০ এবং হুগলিতে আক্রান্ত হয়েছেন ৯৫ জন।স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, এই মুহূর্তে ২৫০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন। যার মধ্যে ১০ থেকে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্রের খবর, গত বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৬৭ হাজারের বেশি মানুষ। সরকারি হিসেবে মারা গিয়েছিলেন ৩০ জন। তবে বেসরকারি মতে, সেই সংখ্যা ছিল ১০৫।  এই বছর এখনও পর্যন্ত ১০ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর সামনে এসেছে। এর মধ্যে ৫ জনই নদিয়ার। এই অবস্থায় জ্বর হলেই পরীক্ষা করানোর পরামর্শ চিকিৎসকদের।  চিকিৎসক জয়দেব রায় বলেন, “জ্বর হলেই সময় নষ্ট না করে টেস্ট করাতে হবে। ডাক্তারের কাছে যেতে হবে। সময় নষ্ট করার কোনও জায়গা নেই।’’ সব মিলিয়ে করোনা, ম্যালেরিয়ার আবহের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি।

জলপাইগুড়িতে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এই অবস্থায়, গত সপ্তাহে জলপাইগুড়ির পুর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডেপুটি রেজিস্ট্রার। ডেঙ্গি সচেতনতায় ইতিমধ্যেই প্রচার শুরু করেছে পুরসভা এবং জেলা স্বাস্থ্য দফতর। অন্যদিকে, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্বরে মশার বাড়বাড়ন্ত। হাসপাতাল চত্বরেই আবর্জনার স্তূপ। আর তাতেই জমছে জল। এনিয়ে পুরসভার কোর্টে বল ঠেলেছেন হাসপতাল সুপার। পুরসভার দাবি, দ্রুত সমস্যার সমাধান হবে।  

আরও পড়ুন: Fraud Case: অনলাইনে ট্যাব কিনতে গিয়ে খোয়া গেল লক্ষাধিক টাকা, এবার প্রতারণার ফাঁদে চিকিৎসক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget