এক্সপ্লোর

Mamata Banerjee: 'বাংলার মানুষ ভিক্ষা চায় না, বাংলার মানুষ অধিকার চায়', কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

CM At Government Program At Balarampur: 'বাংলার মানুষ ভিক্ষা চায় না। বাংলার মানুষ তাঁর অধিকার চায়, দাবি চায়, সম্মান চায়', বাঁকুড়ার বলরামপুুরের সভা থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বাঁকুড়া: 'বাংলার মানুষ ভিক্ষা চায় না। বাংলার মানুষ তাঁর অধিকার চায়, দাবি চায়, সম্মান চায়', বাঁকুড়ার (Bankura) বলরামপুুরের (Balarampur) সভা থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। আজ বলরামপুরের পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন তৃণমূলনেত্রী। সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে বললেন,  'ওরা বলছে, বাংলার বাড়ি হবে না। রাস্তা হবে না। যেন মনে হচ্ছে ফোকটের টাকা দিচ্ছে। এটা আমাদের টাকা। ...আমাদের টাকা আমাদের দিচ্ছে না। বলছে বাংলাকে ভাতে মারো। এত সহজ নয়।'

আর কী?
এদিনের অনুষ্ঠান থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার নির্ঘণ্ট বাঁধাই ছিল তৃণমূলনেত্রীর। সেই মঞ্চ থেকেই মমতা বলেন, 'কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও ৩ শতাংশ ডিএ দিয়েছি। ৪০ লক্ষ কর্মদিবস দিয়েছি, বিনা পয়সায় খাদ্য দিয়েছি। ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। ভোটের সময় বলে উজালা দেব, আর ভোটের পর উজালা হাওয়া, পেট্রলের দাম বাড়ায়, ডিজেলেন দাম বাড়ায়, গ্যাসের দাম বাড়ায়। রাস্তার টাকা দেয় না, আবাসনের টাকা দেয় না। মহিলাদের সম্মান দেয় না। আমরা গরিব মানুষকে উচ্ছেদ করি না। আমরা পাট্টা দিই। উত্তরপ্রদেশে উচ্ছেদ করতে গিয়ে সে দিনও মা-মেয়েকে একসঙ্গে পুড়িয়ে মেরেছে। এখানে কোনও সেন্ট্রাল টিম আসে না। কোথায় আসে? বাংলায়।'

খতিয়ান...
পঞ্চায়েত ভোটের মুখে রাজ্য সরকারের কাজের বিশদ খতিয়ানও পেশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'গঙ্গাজলঘাটিতে জলস্বপ্ন প্রকল্প তৈরি হচ্ছে যাতে বহু মানুষ উপকৃত হবেন। পাশাপাশি উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ সংযোগকারী রাস্তা তৈরি হবে।' মনে করান, এই প্রকল্পবাবদ এর মধ্যেই ৩ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তা ছাড়া 'দুয়ারে সরকার' প্রকল্পে ৬ কোটি ৮২ লক্ষ মানুষ যে উপকৃত হয়েছেন সে কথাও উঠে আসে তাঁর কথায়। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে নতুন ঘোষণা হয়েছে সে ব্যাপারেও ফের জোরাল বার্তা দিতে শোনা যায় তাঁকে। আসে বাঁকুড়ায় পর্যটন শিল্পে হোম-স্টে চালুর কথাও। এসবের সঙ্গেই মমতার সংযোজন, 'বাঁকুড়ার জন্য বিজেপি কোনও কাজ করেনি। বাঁকুড়ায় বিজেপির সাংসদ আছে।' মাওবাদী আতঙ্ক দূর করা নিয়েও জোরাল বার্তা শোনা যায় তাঁর কথায়। বলেন, 'গত ১১ বছরে বাঁকুড়া থেকে মাওবাদী আতঙ্ক দূর হয়েছে।' কিন্তু ভোটের মুখে যে ভাবে সরকারি পরিষেবাপ্রদান অনুষ্ঠানে কেন্দ্রের বিরুদ্ধে তিনি বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন, তাতে অন্য অর্থ পাচ্ছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:অসমের জোরহাটের চকবাজার ভয়াবহ আগুন, পুড়ল দেড়শোরও বেশি দোকান

  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের

ভিডিও

Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget