এক্সপ্লোর

India News:অসমের জোরহাটের চকবাজার ভয়াবহ আগুন, পুড়ল দেড়শোরও বেশি দোকান

Fire At Assam:অসমের জোরহাটের চকবাজার এলাকায় ভয়াবহ আগুন লেগে পুড়ে গেল দেড়শোরও বেশি দোকান। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রয়েছে ২৫টি ইঞ্জিন।পুলিশ জানিয়েছে, শর্টসার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুন লাগে।

গুয়াহাটি: অসমের (Assam) জোরহাটের চকবাজার এলাকায় ভয়াবহ আগুন (Fire) লেগে পুড়ে গেল দেড়শোরও বেশি দোকান (shops burnt)। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রয়েছে ২৫টি ইঞ্জিন (fire tender)। পুলিশ জানিয়েছে, শর্টসার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুন লাগে যা ধীরে ধীরে গ্রাস করে দেড়শোরও বেশি দোকানকে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে বৃহস্পতিবার গভীর রাত থেকে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে লড়ে চলেছে দমকল।

বাজারে আগুন...
প্রাথমিক ভাবে যা জানা গিয়েছে তাতে চকবাজার এলাকারই কোনও একটি দোকানে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। এলাকাটি ঘিঞ্জি। ফলে তার পর আগুন হু হু করে ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডটি রাতের দিকে হওয়ায় বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গিয়েছিল। প্রশাসনের দাবি, হতাহতের ঘটনা তাই এড়ানো গিয়েছে। কিন্তু তাতে আর্থিক ক্ষতি আটকানো যায়নি। প্রশাসন জানিয়েছে, ভয়ঙ্কর আগুনে বিপুল পরিমাণ জামাকাপড় ও খাবারদাবার নষ্ট হয়ে গিয়েছে। অন্তত কোটি টাকার সম্পত্তি নষ্ট  পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে যায় যে আগুন নিয়ন্ত্রণে আনতে লাগোয়া টিটাবর ও মারিয়ানি শহর থেকে অতিরিক্ত ফায়ার ইঞ্জিন আনতে হয়। কিন্তু যেখানে আগুন লেগেছিল, সেই জায়গাটি এতই সরু যে দমকলের পৌঁছতে সময় লেগে যায়। দুমাসের মধ্য়ে এই নিয়ে দ্বিতীয় অগ্নিকাণ্ড ঘটল জোরহাটে। ডিসেম্বরে মারওয়ারি পাত্তি এলাকায় আগুন লেগে একাধিক দোকান নষ্ট হয়ে যায়। 

আগেও আগুন...
এর আগে অসমের তিনসুকিয়ার বাঘজানে ওয়েল ইন্ডিয়ার গ্যাসের কূপে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। সেটি ২০২০ সালের জুন মাসের ঘটনা। প্রাথমিক ভাবে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। উঠে আসে একটি গ্যাসের কূপে আগুন লেগেছিল। তাতে মৃত ২ জনের দেহ উদ্ধার হয়েছিল। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। কূপের আগুন নিয়ন্ত্রণ আনতে রীতিমতো নাকানিচোবানি খেতে হয় তাঁদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অসমের কংগ্রেস সাংসদ রিপুন বরা কেন্দ্রীয় তেল মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানান। তবে ঘিঞ্জি বাজারে আগুন লাগার নিরিখে পিছিয়ে নেই এই রাজ্যও। দিনচারেক আগেই দুর্গাপুরের মুচিপাড়া বাজারে আগুন লাগে। মোবাইল ফোনের দোকানের ওই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। দমকলের ২টি ইঞ্জিনের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, প্রাথমিক অনুমান ছিল দমকলের।

আরও পড়ুন:ঋতুকালীন ব্যথায় সবেতন ছুটি, আইন পাশ করে ইউরোপে নজির স্পেনের

 

সেরা শিরোনাম

Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget