এক্সপ্লোর

Hooghly Flood: একের পর এক গ্রামে ঢুকছে জল, খানাকুলে ফের বন্যার আশঙ্কা

West Bengal Flood: বিঘের পর বিঘে চাষের জমি জলের তলায় চলে গেছে। দ্বারকেশ্বর ও রূপনারায়ণের বাঁধ মেরামতির কাজ শেষ না হওয়ায় আতঙ্ক আরও বেড়েছে।

বাপান সাঁতরা, খানাকুল: টানা বৃষ্টিতে জলমগ্ন হুগলির খানাকুল। জল ঢুকেছে খানাকুলের ১০টিরও বেশি গ্রামে। আরামবাগ-গড়েরঘাট রাজ্যসড়কের ভরসা এখন নৌকা। বিপদসীমার ওপর দিয়ে বইছে রূপনারায়ণ, মুণ্ডেশ্বরী নদীর জল। জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি। স্থানীয় প্রশাসনের দেখা না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। 

DVC লাগাতার জল ছাড়ায় আতঙ্ক বাড়ছে খানাকুলে। খানাকুলের উপর দিয়ে বয়ে যাওয়া রূপনারায়ণ, মুণ্ডেশ্বরী নদীর জল বিপদসীমা দিয়ে বইছে। আরামবাগ-গড়েরঘাট রাজ্যসড়কে চলছে নৌকা। খানাকুলের মাড়োখানা, জগৎপুর, বনহিজলি, বারনন্দনপুর এলাকায় একতলা বাড়ির ভেতরে, গ্রামের রাস্তা এখনও জলমগ্ন রয়েছে। বিস্তীর্ণ চাষের জমিতে রয়েছে জল। কোথাও হাঁটুসমান, কোথাও কোমর সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। অনেক গ্রামে বাড়ি থেকে বেরিয়ে নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে। যদিও স্থানীয় প্রশাসনের দেখা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে দুর্গতদের মধ্যে। ডিভিসি যেভাবে জল ছাড়ছে তাতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা করছেন খানাকুলবাসী। বিভিন্ন দুর্বল নদীবাঁধে মেরামতের কাজ চললেও গত বছর ভেঙে যাওয়া বাঁধের কাজ এখনও পর্যন্ত সম্পন্ন করতে পারেনি। যার ফলে জলের চাপ বাড়লে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হওয়ার আশঙ্কায় আতঙ্কিত খানাকুলের বাসিন্দারা। এই মুহূর্তে আরও মাথাব্যথা বাড়াচ্ছে আবহাওয়া দফতরের বৃষ্টির পূর্বাভাস। এরফলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা।                        

দক্ষিণবঙ্গের আবহাওয়া: কলকাতার ৯০ কিলোমিটার উত্তরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণও কমবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে। আগামী ২৪ ঘণ্টা উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিকাশরঞ্জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট থেকে ‘হিন্দুত্ববাদী’ শব্দটি সরাতে বললেন
বিকাশরঞ্জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট থেকে ‘হিন্দুত্ববাদী’ শব্দটি সরাতে বললেন
Suri Sand Case: বালিঘাটের কর্মী থেকে বিপুল সম্পত্তির মালিক! সিউড়ির দম্পতির বাড়িতে তল্লাশি, নজরে প্রাক্তন ডেপুটি DLRO
বালিঘাটের কর্মী থেকে বিপুল সম্পত্তির মালিক! সিউড়ির দম্পতির বাড়িতে তল্লাশি, নজরে প্রাক্তন ডেপুটি DLRO
West Bengal News Live: রেজিনগরে জয় শাখারভ সরকারের, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয়ী বিজেপির হাসিরানি রথ, জানালেন শুভেন্দু
রেজিনগরে জয় শাখারভ সরকারের, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয়ী বিজেপির হাসিরানি রথ, জানালেন শুভেন্দু
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget