এক্সপ্লোর

College Examination : কলেজ-বিশ্ববিদ্যালয়ে কীভাবে পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ

একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষার দাবিতে আন্দোলন চলছিল। সেই প্রেক্ষিতেই পরীক্ষা-নীতি স্পষ্ট করল সরকার।

কলকাতা : অনলাইন (Online Exam) না অফলাইন (Offline Exam)? কীভাবে হবে পরীক্ষা (Exam)? কলেজ (College)-বিশ্ববিদ্যালয়ের (University) পরীক্ষা নিয়ে পড়ুয়াদের (Examinee) মনে চলতে থাকা বিভ্রান্তি দূর করতে পদক্ষেপ রাজ্য সরকারের (West Bengal Government)। বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে কীভাবে সিমেস্টারের পরীক্ষা (Semestar Exam) নেওয়া হবে, সেটা জানিয়ে বিজ্ঞপ্তি (Notice) প্রকাশ করল রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষা কীভাবে নেওয়া হয় সেই সিদ্ধান্তভার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপর ছাড়া হল। বিশ্ববিদ্যালয়ের বিধি মেনে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

কী জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে

রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতরে পক্ষ থেকে উপাচার্যদের চিঠি দিয়ে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জানানো হয়েছে। যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষা কীভাবে নেওয়া হয় সেই সিদ্ধান্তভার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপর ছাড়া হল। বিশ্ববিদ্যালয়ের বিধি মেনে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ

প্রসঙ্গত, একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষার দাবিতে আন্দোলন (Agitation) চলছিল। সেই প্রেক্ষিতেই পরীক্ষা-নীতি স্পষ্ট করল সরকার।

এদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখান অনলাইনে পরীক্ষার দাবিতে। তাঁরা দাবি জানান, সারা বছর অনলাইনে পড়াশোনা করতে হয়েছে তাঁদের। তাই পরীক্ষাও যেন অনলাইনেই নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য এখনও তাদের তরফে কোনও তথ্য জানায়নি যে কীভাবে নেওয়া হবে পরীক্ষা।

করোনা অতিমারীর জেরে মাঝে দীর্ঘ বছর দুই ধরে বন্ধ ছিল যাবতীয় শিক্ষাঙ্গন। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়, সব জায়গাতেই বাধ্য হয়ে পড়াশোনা হয়েছে অনলাইনে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ক্রমশ একে একে বিভিন্ন শিক্ষাঙ্গন খুলেছে। তবে মারণ ভাইরাসের কথা মাথায় রেখে দুইভাবেই পড়াশোনা চলছে।

প্রসঙ্গত, স্কুলে (School) শিক্ষক নিয়োগের পাশাপাশি এবার কলেজে অধ্যক্ষ নিয়োগ হতে চলেছে। বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ সার্ভিস কমিশন (College Service Commission)। ১০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। 

আরও পড়ুন- কলেজে অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কত দিন পর্যন্ত করা যাবে আবেদন?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget