এক্সপ্লোর

RG Kar Doctors Protest: কোন পথে এগোচ্ছে তদন্ত? মুখ্যসচিব ও CBI অধিকর্তাকে রিমাইন্ডার মেল চিকিৎসকদের

Kolkata News: জানতে চাওয়া হয়েছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর জন্য কেন ছাড়পত্র দিচ্ছে না রাজ্য সরকার?

কলকাতা: বছরের শেষ দিন মুখ্যসচিব ও CBI অধিকর্তাকে রিমাইন্ডার মেল পাঠাল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। যেখানে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়েছে তাঁরা। তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কেও জানতে চেয়েছেন তাঁরা।

রিমাইন্ডার মেল চিকিৎসকদের: আজ, ৩১ ডিসেম্বর পর্যন্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে অবস্থানের অনুমতি দিয়েছে আদালত। এদিন রিমাইন্ডার মেলে চিকিৎসক সংগঠনের তরফে জানতে চাওয়া হয়েছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর জন্য কেন ছাড়পত্র দিচ্ছে না রাজ্য সরকার? আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় CBI তদন্তই বা কোন পথে এগোচ্ছে? তা নিয়ে অন্ধকারে রয়েছেন বলে চিকিৎসকদের দাবি। সাপ্লিমেন্টারি চার্জশিট কেন পেশ করা গেল না এবং আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও চিকিৎসক-TMCP নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে তদন্তের কী অগ্রগতি, তা মেল করে জানতে চেয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

গত শুক্রবার শুনানিতে জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্সকে ৩১ ডিসেম্বর অর্থাৎ আজ পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার অনুমতি দেয় আদালত। নির্দেশ দেওয়া হয় সকাল ১০টা থেকে রাত ৯টা অবধি অবস্থান করতে পারবেন চিকিৎসকরা। শুক্রবার এই মামলার শুনানিতে চিকিৎসকদের তীব্র আক্রমণ করেন রাজ্য় সরকারের আইজীবী। এমনকী, আন্দোলনকারী জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দর নাম না করে তিনি বলেন, "আন্দোলনকারী চিকিৎসক বিজ্ঞাপনের মডেল হয়ে যাচ্ছেন, সিনেমা বেরোচ্ছে। নিজেদের প্রচার করা ছাড়া আর কোনও উদ্দেশ নেই।''

অবস্থান-আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। বৃহস্পতিবার তাদের আইনজীবী আদালতে বলেন, আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে নিয়ে যেতে চাই। পুলিশ অনুমতি দেয়নি। তাই, আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আমাদের অনুমতি দেওয়া হোক। এর পাল্টা, রাজ্য সরকারের আইনজীবী বলেন, আদালতের শর্ত কৌশলে অমান্য করছে চিকিৎসকদের সংগঠন। উস্কানিমূলক বক্তব্যের পরিবর্তে উস্কানিমূলক পোস্টার লেখা হয়েছে। গার্ড রেলের বাইরে গ্রাফিটি তৈরি করে, বিক্ষোভের এলাকা বাড়ানো হয়েছে। গাড়ি আটকানো হয়েছে। হরিনাম সংকীর্তন চলছে যে ২৪ ঘণ্টা চালিয়ে যেতে হবে? যারা গাড়ি আটকায়, গ্রাফিটি বানায় তাঁরা চিকিৎসক? চিকিৎসক সংগঠনের আইনজীবীরা এরপর শুক্রবার আদালতে বলেন, আমরা কাউকে কোনও অসুবিধা সৃষ্টি করছি বলে এখনও অভিযোগ আসেনি। আমার ধারণা এই অবস্থান-বিক্ষোভ সাত-দশ দিনের বেশি হবে না।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ISKCON Kolkata: চট্টগ্রামে জেলবন্দি সন্ন্যাসী, বাংলাদেশে অশান্তির আবহে বিশেষ প্রার্থনা সভার আয়োজন ইস্কনে

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget