এক্সপ্লোর

Kolkata News: মদের দোকানে বচসার জের, খাস কলকাতায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন

Kolkata Murder Update: দোকানে ভাঙচুর, ঢাকুরিয়া ব্রিজের সামনে রাস্তা অবরোধ স্থানীয়দের। এলাকায় তীব্র উত্তেজনা। 

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: খাস কলকাতায় প্রকাশ্যে পিটিয়ে খুন (Dhakuria Murder)। ঢাকুরিয়াতে মদের দোকানে বচসা জেরে এক ব্যক্তিকে নির্মম প্রহার, ঘটনাস্থলেই মৃত্যু। দোকানে ভাঙচুর, ঢাকুরিয়া ব্রিজের সামনে রাস্তা অবরোধ স্থানীয়দের। এলাকায় তীব্র উত্তেজনা। 

পিটিয়ে খুন ঢাকুরিয়ায়: ভরদুপুরে প্রকাশ্যের পিটিয়ে খুন শহরে। ইতিমধ্যেই সামনে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজ। ফুটেজে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে চুলের মুঠি ধরে কিল, চড়, ঘুষি মারছে আরেকজন। সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মদের দোকানের কর্মী। নিহত ব্যক্তির সঙ্গে বচসা শুরু হয়। এরপরই অভিযুক্ত ব্যক্তি চড়াও হয় তাঁর উপরে। শুরু হয় মারধর। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রহৃত ওই ব্যক্তিকে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দোকানে চড়াও হয় উত্তেজিত জনতা। ঢাকুরিয়া ব্রিজের সামনে রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। পুলিশের সঙ্গে বচসা বাঁধে স্থানীয় বাসিন্দাদের। অভিযুক্ত ব্যক্তিকে সামনে আনার দাবি জনতার। পুলিশের দাবি, ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিক্ষোভের জেরে ঢাকুরিয়ায় তুলকালাম পরিস্থিতি হয়। ঘটনাস্থলে যেতে হয় বিভিন্ন থানার বিরাট পুলিশবাহিনীকে। পেশায় গাড়িচালক নিহত সুশান্ত মণ্ডল (৪৫) ঢাকুরিয়ার পঞ্চাননতলার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে ঢাকুরিয়া ব্রিজের পাশের ওই মদের দোকানে গেলে সুশান্তর সঙ্গে দোকান-কর্মীর বচসা বাধে।এরপরই ক্রেতাকে মাটিতে ফেলে নির্মমভাবে মারধর করেন দোকানের কর্মচারী।চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে ফেলে দিয়ে কিল-চড়-ঘুষি। দোকানের লোহার গেটে ঠুকে দেওয়া হয় মাথা।দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে হাড় হিম করা ছবি।স্থানীয় সূত্রে দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হয় আক্রান্তের। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরেই এলাকায় আছড়ে পড়ে স্থানীয়দের রোষ।মদের দোকানে চালানো হয় ভাঙচুর।বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে যায় এলাকা।অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে স্থানীয়দের একাংশ।

ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন তৃণমূল নেতা ও কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়। কিন্তু কেন এভাবে পিটিয়ে খুন করা হল ওই ব্যক্তিকে? মদের দোকানে বাকি থাকা টাকা নিয়েই কি বচসা? ধার মেটাতে না পারাতেই কি প্রাণ দিয়ে চোকাতে হল মাশুল? ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রবীন্দ্র সরোবর থানা।

আরও পড়ুন: West Burdwan News: স্কুল ছাত্রকে খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget