এক্সপ্লোর

Bankura News: বৃষ্টিতে বাড়ি ফিরছিলেন কৃষক, আচমকাই বজ্রপাত, আলগা হল হাত, খোলা দড়ি নিয়েই দাঁড়িয়ে গবাদি পশু

West Bengal Lightning Death : বাড়ির পাশের মাঠেই ছিল গবাদি পশু, বৃষ্টি শুরু হতেই আনতে গিয়েছেন বিষ্ণুপুরের কৃষক, আচমকাই বজ্রপাত, আর বাড়ি ফেরা হল না..

তুহিন অধিকারী, বাঁকুড়া: বিষ্ণুপুরে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় মৃত্যু দুজনের। এলাকায় নেমেছে শোকের ছায়া। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার ভালুকা গ্রামের স্বপন মান্ডি (৫৯) ও হেতাগোড়া গ্রামের বৃদ্ধ বাবলু সর্দার (৭১) পৃথক বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয়েছে।


Bankura News: বৃষ্টিতে বাড়ি ফিরছিলেন কৃষক, আচমকাই বজ্রপাত, আলগা হল হাত, খোলা দড়ি নিয়েই দাঁড়িয়ে গবাদি পশু

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভালুকা গ্রামের বাসিন্দা স্বপন মান্ডি শুক্রবার সন্ধ্যের আগে জমিতে কাজ সেরে বাড়ি আসেন। তখনই এলাকায় শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টিপাত সাথে বজ্রপাত কৃষ্ণচন্দ্র মান্ডির একটি গবাদি পশু বাড়ির পাশেই একটি খেলার মাঠে ছিল। সেই গরুটি বাড়িতে আনতে গিয়ে হঠাৎ করেই বিকট শব্দে একটি বজ্রপাতের আঘাতে মাঠেই লুটিয়ে পড়েন স্বপন মান্ডি। দীর্ঘ সময় মাঠে পড়ে থাকার পর তাকে নিয়ে আসা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

অন্যদিকে একই সময়ে বাঁকাদহের হেতাগোড়া এলাকার বাসিন্দা বাবলু সর্দার বাড়ির কাছেই সবজি জমিতে গিয়েছিল। তখনই এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টিসহ বজ্রপাত। সেখানেও একটি বিকট শব্দে মাটিতে লুটিয়ে পড়েন বাবলু সর্দার। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাকে নিয়ে আসে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। দুটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গত জুলাই মাসেই মর্মান্তিক ঘটনার মুখোমুখী হয়েছিল এই জেলা। তারপর মাস ঘুরতে না ঘুরতেই ফের বাজ পড়ে বাঁকুড়ায় প্রাণ হারালেন দুই জন। এদিক আবহাওয়া দফতর বারবার সতর্কবার্তা দিয়ে জানিয়েছিল, খারাপ আবহাওয়া বা বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকতে, নিরাপদ আশ্রয়ে যেতে। তবে কি পেটের জ্বালাই বাধ সাধল বাংলার এই কৃষকদের ? ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

আরও পড়ুন, CBI-র তলবে সাড়া, আজও CGO কমপ্লেক্সে RG করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট চলবে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। জানাল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর,  নিম্নচাপের জেরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই মেদিনীপুরে। উপকূলবর্তী এলাকার জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনি ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget