West Bengal Live Blog: আজ CID অফিসে তলব অভিষেক-কুণালকে, পিএ-র খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশ
West Bengal Blog: রাজ্য থেকে দেশ, গুরুত্বপূর্ণ খবর জেনে নিন এক ঝলকে
LIVE

Background
কলকাতা: পরপর তিনদিন জিজ্ঞাসাবাদ। সই জাল তদন্তে আজ সিআইডি, নিয়োগ মামলায় সোমবার ইডি হাজিরার নোটিস, একইসঙ্গে ভোট প্রচারে উস্কানি দেওয়ার মামলায় মঙ্গলবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করেছে সিআইডি। অন্যদিকে আজই সই জালিয়াতিকাণ্ডে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করেছে সিআইডি।
ভোটে হারের পর প্রায় প্রতিদিন ভেঙে চুরমার হচ্ছে তৃণমূল! এই আবহেই একদিকে দলের অন্দরে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে বিদ্রোহের গর্জন যখন জোরালো হচ্ছে! অন্যদিকে, বিধানসভায় সই জালিয়াতি ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মতো, তিন মামলায় চাপ ক্রমেই বাড়ছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের উপর। CID-র পাশাপাশি ED-র স্ক্য়ানারে তিনি । সই জালিয়াতি মামলায় রবিবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করেছে সিআইডি। সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ডেকেছে ED। আর মঙ্গলবার অভিষেককে ভোট প্রচারে উস্কানি মামলায় তলব করেছে CID। অর্থাৎ পরপর তিনদিন এজেন্সির মুখোমুখি হতে হবে তাঁকে।
ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগ সংক্রান্ত মামলায় শুক্রবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস দেয় CID। তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সই জালিয়াতির মামলায় ৩ বার হাজিরা এড়ানোর পর, হাইকোর্টের নির্দেশে ভবানী ভবনে যান অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন CID অফিসাররা। সই জালিয়াতিকাণ্ডে রবিবার বেলা বারোটায় অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে তলব করার পাশাপাশি বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করেছে সিআইডি। দুপুর তিনটেয় তাঁকে ডেকে পাঠানো হয়েছে। অন্যদিকে, সই জালিয়াতিকাণ্ডে ইতিমধ্যেই CID নোটিস পাঠিয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও। অন্য়দিকে, ভোটপ্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে শিলিগুড়িতে দায়ের হল নতুন মামলা।
বিধানসভা ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জমা পড়ল নতুন নালিশ। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন উত্তরবঙ্গের ব্যবসায়ী। অন্যদিকে, ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় আমফানে ত্রাণ দুুর্নীতির অভিযোগ আনল বিজেপি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানা। ভোটপ্রচারে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে CID। এরই মধ্যেই আবার অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে তৃণমূল সাংসদের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ ঠুকলেন শিলিগুড়ির এক ব্যবসায়ী। এমনিতেই ৩ মামলায় জডিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতির অভিযোগে বৃহস্পতিবারের পর রবিবার ফের CID-তে হাজিরা দিতে হবে তাঁকে। পরের দিন সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ডেকেছে ED. ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য করায় CID নোটিসে মঙ্গলবার ভবানীভবনে যেতে হবে অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে।
News Update: জমির পাট্টা দেওয়ার নামে নেওয়া টাকা কোথায়? তৃণমূল নেতাকে ডিমের ওমলেট খাইয়ে জানতে চাইল স্থানীয় বাসিন্দারা
জমির পাট্টা দেওয়ার নামে নেওয়া টাকা কোথায় ?
তৃণমূল নেতাকে ডিমের ওমলেট খাইয়ে জানতে চাইল স্থানীয় বাসিন্দারা
ডিম ছুড়ে নয়, দুর্গাপুরে অভিনব প্রতিবাদ স্থানীয়দের
দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর শিপুল সাহার অনুগামীকে ডিমের ওমলেট খাওয়ালেন স্থানীয়রা
জমির পাট্টা দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা কোথায় ? প্রশ্ন স্থানীয়দের
টাকা দিয়েও মেলেনি জমির পাট্টা, ফেরত দেওয়া হয়নি টাকাও, অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের
মহানন্দা কলোনিতে এক শিক্ষকের বাড়ি থেকে ব্যাগ ভর্তি পাট্টা পেতে ফিল আপ ফর্ম উদ্ধার
ফর্ম উদ্ধার হতেই বিক্ষোভ স্থানীয়দের
Suvendu Adhikari: আজ 'বিদ্রোহী' সাংসদদের বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী!
যত দিন যাচ্ছে ততই লম্বা হচ্ছে তৃণমূলের বিদ্রোহীদের তালিকা। এই আবহেই, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিদ্রোহী তৃণমূল সাংসদদের বৈঠকের সম্ভাবনা ছিল। কোচবিহারের বিদ্রোহী সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া এমনই দাবি করেছিলেন। কিন্তু সূত্রের দাবি, প্রশাসনিক কাজে ব্য়স্ত থাকার জন্য় মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন না।






















