এক্সপ্লোর

Sitai By-Election Result : সিতাইতেও বিরাট জয় তৃণমূলের, ১ লক্ষ ৩০ হাজার ৬৩৬ ভোটে জিতলেন সঙ্গীতা রায়

কোচবিহারে সিতাই বিধানসভায় ১ লক্ষ ৩০ হাজার ৬৩৬ ভোটে জিতল তৃণমূল।

কোচবিহার: কোচবিহারে সিতাই বিধানসভায় ১ লক্ষ ৩০ হাজার ৬৩৬ ভোটে জিতল তৃণমূল। সেখানে প্রার্থী ছিলেন সাংসদ  জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায়।  

২০১৬ সালের পর থেকে সিতাই থেকে বার বার জয় পান বাসুনিয়া। ২০২৪ এর লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে তৃণমূল প্রার্থী হয়েছিলেন বাসুনিয়া। বিরাট জয় পেয়েছিলেন নিশীথ প্রামানিকের বিরুদ্ধে। তারপর এই আসন বিধায়র শূন্য হয়ে যায়। সেখান থেকেই বার ঘাসফুল চিহ্নে লড়েছিলেন সঙ্গীতা। তাঁর জন্য সারা কেন্দ্রে ঘরে ঘরে গিয়ে প্রচার চালিয়ে ছিলেন প্রাক্তন বিধায়ক , তাঁর স্বামী। ফলও মিলল। বিপুল ভোটে সিতাই জেতাল সঙ্গীতা রায়কে।   

এই সিতাই কেন্দ্রকে তৃণমূলের দুর্গ বলা চলে। কারণ লোকসভা নির্বাচনে নিশীথের হারের পেছনেও বিরাট ভূমিকা নিয়েছিল বাসুনিয়ার স্ট্রং গ্রাউন্ড সিতাই। শুধু সিতাই থেকেই বিরাট লিড পেয়েছিলেন বাসুনিয়া। তাই এবারও সিতাইয়ের মানুষকে ঘাসফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আবেদন করতে দোরে দোরে ঘুরেছেন সেখানকার প্রাক্তন সাংসদ। তাই স্ত্রী সঙ্গীতার জয়ের পর তিনি বললেন, এই জয় তো প্রত্যাশিতই ছিল। 

নির্বাচনের দিন, সিতাই বিধানসভা কেন্দ্রের ভোট ছিল ঘটনাবহুল। বিভিন্ন বুথে এদিন ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার বিরুদ্ধে। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তোলেন কোচবিহারের তৃণমূল সাংসদ। উপনির্বাচনের দিন সোশাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন,  'সিতাই বিধানসভার তৃণমূল প্রার্থী, কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র (বর্মা) বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায় সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে বলছেন, কাজ বন্ধ করে বসে থাকতে। তাঁরা (কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা) নিজেদের কাজ করছেন বলে, তিনি (সঙ্গীতা রায়) অত্য়ন্ত অসন্তুষ্ট। জাতীয় নির্বাচন কমিশনকে ট্য়াগ করে শুভেন্দু লেখেন, 'আপনারা কি উপনির্বাচনের দায়িত্বে আছেন? নাকি তৃণমূল প্রার্থীরা দায়িত্ব নিয়েছেন?' পাল্টা জগদীশ বর্মা বসুনিয়া বলেন, 'শুভেন্দু অধিকারী ভাল করে দেখেনইনি। উনি (সঙ্গীতা রায়) সহানুভূতি দেখাচ্ছেন BSF-কে। দাঁড়িয়ে থাকতে পারছে না, প্রার্থী বলছে, বেঞ্চ দিই, চেয়ার দিই, বসে থেকে ডিউটিটা করুন। এটা BSF-এর প্রতি সহানুভূতি দেখানো।'

তবে ভোটে শেষ কথা বলে ইভিএমই। সেখানে শনিবাসরীয় সকাল দেখাল , মানুষের ভোট ঘাসফুলের পক্ষে।  

আরও পড়ুন :  সরছেন, না কি সরতে হচ্ছে? BJP কি সন্ন্যাসের পথে ঠেলে দিচ্ছে দিলীপকে? জল্পনা বাড়ল তাঁরই মন্তব্যে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
Annapurna Yojana: এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget