এক্সপ্লোর

Market Price Hike: সবজির দামে সেঞ্চুরি পার, একলাফে বাড়ল মাছের দামও, আমজনতার পকেটে চাপ

Kolkata Market Price Hike: সবজি থেকে মাছ-মাংস, অগ্নিমূল্য সবকিছুই। উৎসবহীন দিনেও এমন চড়া দামে বিকোচ্ছে সব, কিনতে গিয়ে রীতিমতো বেগ পেতে হচ্ছে আমজনতাকে। 

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: বৃষ্টি দেখা নেই, এদিকে গরম পড়েছে রেকর্ডহারে। আর্দ্রতার অস্বস্তি নিয়ে হোক কিংবা লু- পুড়ছে সকলেই। আর এরই মধ্যে বাজারেও যেন আগুন। সবজি থেকে মাছ-মাংস, অগ্নিমূল্য সবকিছুই। উৎসবহীন দিনেও এমন চড়া দামে বিকোচ্ছে সব, কিনতে গিয়ে রীতিমতো বেগ পেতে হচ্ছে আমজনতাকে। 

কিন্তু হঠাৎ করে কেন এমন মূল্যবৃদ্ধি? 

পটল, বেগুন থেকে সজনের ডাটা, দাম শুনেই কিনতে গিয়ে পিছিয়ে যেতে হচ্ছে অনেককেই। এত দাম কেন? জানা যাচ্ছে,  প্রচন্ড গরমের জেরে সবজির জোগানে ঘাটতি হচ্ছে। যার জেরে এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে মরসুমি সবজির দাম। বেশিরভাগ সবজির দাম সেঞ্চুরি পার করেছে। সামান্য সবজি কিনতে গিয়েও ঘাম ছুটে যাচ্ছে মধ্যবিত্ত বাঙালির। 

বাজারে এখন ১২০ টাকা কিলো দরে বিকোচ্ছে লঙ্কা, টম্যাটো। শশা, উচ্ছের দাম পৌঁছেছে ১০০ টাকায়। কিলো প্রতি বেগুনের দাম দেড়শো টাকা। সজনে ডাঁটার দাম তিনশো টাকা। শুধু সবজি নয় মাছের দামের অবস্থাও তথৈবচ। ৪০০ থেকে ৪৫০ টাকা দামে বিক্রি হচ্ছে কাতলা মাছ।এক কেজির বেশি ইলিশ মাছের দাম দেড় হাজার টাকা। দাম বেশি থাকায় চাহিদাও কমছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

কীসের কীসের কত দাম? 

লঙ্কা প্রতি কিলো ১২০, টমেটো ১২০, শশা ১০০ টাকা, উচ্ছে ১০০ টাকা, বেগুন ১৫০ টাকা, ঢ্যাঁড়শ ৮০ টাকা, সজনে ডাঁটা ৩০০ টাকা, ঝিঙে ৭০ টাকা, পটল ৫০ টাকা, পাতিলেবু ২০ টাকা, আদা ২৫০ টাকা, রসুন ৩০০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, চন্দ্রমুখী আলু ৪০ টাকা প্রতি কেজি। 

অগ্নিমূল্য মাছের দাম?        

কাতলা মাছ প্রতি কিলো ৪০০ থেকে ৪৫০ টাকা, পারশের দাম প্রতি কিলো ৪৫০ টাকা, পাবদা প্রতি কিলো ৫০০ টাকা, পমফ্রেট ৮০০ টাকা প্রতি কিলো, ইলিশ (৬০০-৭০০ গ্রাম) ১০০০ টাকা, ইলিশ (১ কেজির বেশি) ১৫০০ টাকা।

অন্যদিকে, ডিম ১৩ থেকে ১৪ টাকা জোড়া, চিকেন প্রতি কিলো ২৫০ টাকা,  পাঁঠার মাংস ৮৬০ টাকা প্রতি কিলো।        

আরও পড়ুন, রামভূমিতে ভেঙে পড়ল অযোধ্যা স্টেশনের দেওয়াল? ভিডিও ঘিরে তুমুল হইচই

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget