এক্সপ্লোর

Weather Update : ফের তীব্র গরমে নাভিশ্বাস, এরই মধ্যে বাংলায় বর্ষার দিনক্ষণ জানাল আবহাওয়া অফিস

West Bengal Weather Report : আগামী সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক অঞ্চলে। শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শুধু উত্তরবঙ্গ এবং পশ্চিমের দু এক জেলায়।

ঝিলম করঞ্জাই, কলকাতা : সময়ের আগেই বর্ষাগমনের বার্তা দেওয়ার পরই আবার বাতাসে আগুনের হলকা দেওয়ার কথা জানাল আবহাওয়া দফতর। এবার উইকএন্ড স্বস্তিদায়ক হচ্ছে না একটুও। বরং শনিবার  দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দিন হাওয়া - অফিস। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম ও অস্বস্তি বাড়বে আগামী দু'দিন। তাপমাত্রা বেশ বাড়বে কলকাতাতেও। 

সুখের খবর হল, আগামী সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক অঞ্চলে। শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শুধু উত্তরবঙ্গ এবং পশ্চিমের দু এক জেলায়। তাও সেটা একেবারে সামান্যই। 

ঘূর্ণিঝড় রেমাল নিয়ে নানা প্রশ্ন সকলের মনে। এই মুহূর্তে আবহাওয়া দফতর জানাচ্ছে,  দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি পরিস্থিতি তৈরি হচ্ছে, যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।  ২৩ মে নাগাদ এটা আরও ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ও আন্দামান সাগরের উত্তরদিকে অবস্থান করতে পারে। তবে তা থেকে সাইক্লোনের উৎপত্তি হবে কি না, তা এখনই বলা সম্ভব হয় আবহবিদদের পক্ষে। 

বর্ষার দিনক্ষণ
আবহাওয়া দফতরের পূর্বাভাস,  ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময় ১ জুনের একদিন আগে ৩১ শে মে ঢুকবে মৌসুমী বায়ু। আগাম বর্ষা হবে আন্দামানেও। ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগে। মৌসম ভবন সূত্রে খবর, এরফলে সব জায়গাতেই সামান্য আগেই হবে বর্ষার পদার্পণ। 

আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী বিশ্লেষণ করে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১৯ শে মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে নির্ধারিত সময়ের তিন দিন আগে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে জুন মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে বা দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে।

তাপপ্রবাহের সতর্কবার্তা কোথায় কেমন 

  • চলতি সপ্তাহেই পশ্চিমের জেলার তাপমাত্রা ৪০ পেরোতে পারে। 
  • শনিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহ।
  • অস্বস্তিদায়ক রাত ও দিন। শুষ্ক আবহাওয়া ও গরম ক্রমশ বাড়বে।
  • আজও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। সঙ্গে বজায় থাকবে  গরম ও অস্বস্তি।
  • শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান এই চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা।
  • রবিবার থেকে ফের বৃষ্টি শুরু হবে বিক্ষিপ্তভাবে। বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ,পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।


উত্তরবঙ্গের আবহাওয়া 

উত্তরবঙ্গেও গরমের দাপট শুরু হয়েছে। পার্বত্য এলাকাতেও স্বাভাবিকের থেকে তাপমাত্রা অনেকটা বেশি।  গরম ও অস্বস্তি ভোগাবে পাহাড়কেও। দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতে বৃষ্টি চললেও গরমের গুমোট ভাব থাকবে।  শুক্রবার এবং শনিবারে দার্জিলিং , কালিম্পং, জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের সব জেলায়। শুধু উপরের পাঁচ জেলা নয়, নিচের তিন জেলা মালদা এবং দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে । এক-দু পশলা  নয় ঝমঝমিয়েই হবে বৃষ্টি। 

কলকাতার আবহাওয়া

শুক্রবার বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।  শুষ্ক ও গরম আবহাওয়ার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে। রবিবার ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে কলকাতাতেও। সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  শুক্রবার আংশিক মেঘলা আকাশ। সকাল থেকেই গরম ও অস্বস্তি হবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। বেলা বাড়লে সূর্যের তাপে আরও গরম অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে। 

আরও পড়ুন :

চোখে স্ট্রোক থেকে কর্নিয়ায় রক্ত জমাট বাঁধা, লাগামছাড়া ব্লাড প্রেসার কাড়তে পারে দৃষ্টিশক্তিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget