এক্সপ্লোর

BJP : বিরোধীদের বাঁশ দিয়ে পেটানোর নিদান বিজেপি নেতার, শান্তনু ঠাকুরের সামনেই মন্তব্যে বিতর্ক

Panchayat Election 2023 : বছর ঘুরলে পঞ্চায়েত ভোট। তার আগে হুমকি-হুঁশিয়ারি চলছেই।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও সাংসদ শান্তনু ঠাকুরের সামনেই বিরোধীদের বাঁশ দিয়ে পেটানোর নিদান দিলেন বিজেপি (BJP) নেতা। দেবদাস মণ্ডলের মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ভোট লুঠের রাজনীতি করে না তৃণমূল (TMC)। পাল্টা জবাব দিয়েছে শাসকদল।

বনগাঁয় বিজেপি নেতার হুঁশিয়ারি

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। তা নিয়ে ইতিমধ্যেই তপ্ত হতে শুরু করেছে বাংলার রাজনীতি। দলের সর্বভারতীয় সহ সভাপতির পর এবার বাঁশ দিয়ে বিরোধীদের মারধরের নিদান দিলেন, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল।

মঙ্গলবার, বনগাঁর শিমুলপুরে বিজেপির বিজয়া সম্মিলনীর মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)।  তাঁর সামনেই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা। বনগাঁ বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডলের মঞ্চ থেকেই হুঁশিয়ারি, 'আগামী যে পঞ্চায়েত ভোট হবে, আগেও বলেছি, আজকেও বলে যাচ্ছি, সেই ভোট ২০১৮-র ভোট নেই, সেই ভোট হবে ২০২৩-এর ভোট, প্রত্যেকটা বুথে, বাহিনী রেডি করে রাখবেন, চার হাত বাঁশ নিয়ে, সেই বাঁশ দিয়ে যারা ভোট লুঠ করতে আসবে হাঁটুর মালাইচাকিটা তাদেরকে ভেঙে দেবেন'।

তুঙ্গে রাজনীতি

বাঁশ দিয়ে হাঁটু ভেঙে দেওয়ার বিজেপি নেতার হুঁশিয়ারিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। বনগাঁ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি নিরুপম রায় বলেছেন, 'তৃণমূল কংগ্রেস ভোট লুঠের রাজনীতি করে না । এবার ভোট লুঠ হবে না নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে পঞ্চায়েত ভোট হবে । উনি পাগল হয়ে গিয়েছে, কোন পাগলা গারদে যাবে সেটা ঠিক করুন'। বছর ঘুরলে পঞ্চায়েত ভোট। তার আগে হুমকি-হুঁশিয়ারি চলছেই।

দিন দুয়েক আগেই ফের ডান্ডা মেরে ঠান্ডা করার নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বিজেপির কর্মী সম্মেলনের মঞ্চ থেকে তিনি দলের কর্মীদের উদ্দেশে বলেন, বড় ডান্ডা হাতের কাছে রাখুন। তৃণমূলের কেউ যদি অন্যরকম কিছু করে, এখানে তৃণমূলের যে শেখ সুফিয়ান আছেন, তাঁরা যদি কিছু করেন, তাহলে আগে ডান্ডা দিয়ে সোজা করে দেবেন। তাঁর পরামর্শ, পরে যেন কর্মীরা তাঁকে জানান, দাদা, কোর্স কমপ্লিট হয়ে গেছে। তার বক্তব্য, সিপিএম ৩৫ বছরে আমার কিছু করতে পারেননি আর উনি কি করবেন। পাশাপাশি সভা মঞ্চ থেকে পুলিশকেও হুঁশিয়ারি দিয়েছিলেন সুকান্ত মজুমদার।

আরও পড়ুন-'হিরনের খোঁচা খেয়ে মালদ্বীপ থেকে ঘাটালে', সফরের আগে বিজেপির পোস্টার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget