এক্সপ্লোর

Sonarpur: বাড়ি থেকে বের হচ্ছে তেলের মত কালো তরল! পেট্রোল নয় তো? সোনারপুরে চাঞ্চল্য

West Bengal: রাজপুর সোনারপুর পুরসভার তরফে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছিল । সেই বাড়িতে গিয়ে প্রতিনিধি দলের সদস্যরা ছবি ও ভিডিওগ্রাফি করে এসেছেন ।

সোনারপুর: বাড়ি থেকে বের হচ্ছে তেলের মত কালো তরল । বছর খানেক ধরে এমন ঘটনা ঘটছে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজপুর সোনারপুর (Sonarpur) পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে । ONGC, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের IIPC বিভাগ ও রাজপুর সোনারপুর পুরসভা ও নরেন্দ্রপুর থানায় লিখিতভাবে জানানো হয়েছে গোটা বিষয় ।

রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে তেলের মতো কালো তরল বেরনোয় চাঞ্চল্য ছড়িয়েছে । যাদবপুর বিশ্ববিদ্যালয় ও ওএনজিসি-কর্তৃপক্ষকে গোটা ঘটনার কথা জানানো হয়েছে । রাজপুর সোনারপুর পুরসভার তরফে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছিল । সেই বাড়িতে গিয়ে প্রতিনিধি দলের সদস্যরা ছবি ও ভিডিওগ্রাফি করে এসেছেন । তবে তেলের মতো দেখতে জিনিসটি আসলে কী, তা এখনও পরিষ্কার নয় । সেই তরল দাহ্য নয় ।

পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে, বেশ কিছুদিন আগে বাড়ি রং হওয়ার পর থেকে এই কালো তরল বের হতে দেখা যায় । তারপর যত দিন যায়, সেটা ধীরে ধীরে বাড়তে থাকে । বছর খানেক ধরে ঘটছে এই ঘটনা । ওই বাড়ির বাসিন্দারা জানিয়েছেন, গোটা ঘটনায় তাঁরা আতঙ্কে রয়েছেন ।

কোনও খনিজ পদার্থ বাড়ির দেওয়াল চুঁইয়ে বেরচ্ছে বলে মনে করছেন অনেকে । গোটা বিষয়টি ONGC-কে জানানো হয়েছে । দিন দুয়েক পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় তাদের প্রতিনিধি দল পাঠাবে বলে জানিয়েছে । তাঁরা নমুনা সংগ্রহ করবেন। তারপরই হয়তো জানা যাবে কালো এই তরল আসলে কী ।

আরও পড়ুন: বেহালায় গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ-কন্যা সানা, আটক বাসচালক

সমস্যাটা হল একটা কালো বার্নের মতো হচ্ছে । কী থেকে হচ্ছে আমরা বুঝতে পারছি না । গতকাল পৌরসভার লোক এসে দেখে গিয়েছে । সমস্যাটা হচ্ছে বাড়ির চারদিকে কালির মতো হয়ে যাচ্ছে । বেশি কিছু হলে ভেঙে না পড়ে ।

কাউন্সিলর নজরুল আলি মণ্ডল বলেছেন, 'পুরসভার তরফ থেকে আমাদের ইঞ্জিনিয়াররা এসেছিলেন । আমরা খতিয়ে দেখেছি । বিষয়টি খুবই স্পর্শকাতর । আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে জানিয়েছি । তাঁরা জানিয়েছেন আগামী মঙ্গলবার আসবেন দেখার জন্য । আমরা আশা করছি বিষয়টির সমাধান করতে পারব ।'

আরও পড়ুন: ভেঙেছে কাঁধ, নাক, মাঠের ভয়াবহ ঘটনার পর কেমন আছেন দুই ক্রিকেটার?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget