এক্সপ্লোর

Primary Recruitment: প্রাথমিক নিয়োগে সুখবর, ৮০০-র বেশি শূন্যপদে ২ মাসে চাকরি দিতে নির্দেশ হাইকোর্টের

Primary Teachers Recruitment: ১৫ বছর পর চাকরি পেতে চলেছেন ৮০০-রও বেশি প্রার্থী। বাম আমলে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায় অবশেষে চাকরি। 

সৌভিক মজুমদার, কলকাতা: উত্তর ২৪ পরগনায় প্রাথমিক নিয়োগে (Primary Recruitment) সুখবর। ২০০৯-র নিয়োগ প্রক্রিয়ায় ৮০০-র বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ। ২ মাসে চাকরি দিতে নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। চলতি বছরের ২৪ এপ্রিল পর্যন্ত হাইকোর্টে মামলাকারী সবাইকে চাকরি দেওয়ার নির্দেশ। মামলাকারীদের নথি যাচাই করে তালিকা তৈরির নির্দেশ হাইকোর্টের। সেই তালিকা থেকে নিয়োগের নির্দেশ আদালতের।  ১৫ বছর পর চাকরি পেতে চলেছেন ৮০০-রও বেশি প্রার্থী। বাম আমলে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায় অবশেষে চাকরি।                             

এর মধ্যে কেটে গিয়েছে ১৫ টি বছর। ২০০৯ সালে তৎকালীন বাম আমলে প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তার ভিত্তিতে ২০১০ সালে পরীক্ষা হয়। পরের এক বছরের মধ্যে বেশিরভাগ জেলার নিয়োগ সম্পূর্ণ হয়ে গেলেও চারটি জেলায় নিয়োগ হয়নি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও মালদা ছিল তালিকায়। যা নিয়ে মামলা গড়ায় কলকাতা হাই কোর্টে।

প্রসঙ্গ প্রাথমিক নিয়োগ

বাম আমলে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায়, অবশেষে চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি এই কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশে, ২০১৬-র SSC-র ২৫ হাজার ৭৫৩ জনের প্যানেল বাতিল হয়েছে।

লোকসভা ভোটের মুখে, এনিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য-রাজনীতি। টাকা দিয়ে চাকরি কেনাদের পাশাপাশি, যারা খেটে পড়াশোনা করে, চাকরি পেয়েছেন তাঁদেরও রুটি-রুজি  চলে গেছে। হঠাৎ করে চাকরি হারিয়ে অথৈ জলে পড়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। একাধিক আইনি জটিলতায় প্রায় ১৫ বছর ধরে নিয়োগ সম্পূর্ণ করা যায়নি।

২০০৯-এর নিয়োগ প্রক্রিয়ায় ৮০০ বেশি শূন্যপদে ২ মাসের মধ্যে চাকরি দিতে নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এই বছরের ২৪ এপ্রিল পর্যন্ত যাঁরা হাইকোর্টে মামলা করেছেন, তাঁদের প্রত্যেককে চাকরি দিতে হবে। মামলাকারীদের নথি যাচাইয়ের পর প্রস্তুত করতে হবে তালিকা। সেই তালিকা থেকেই চাকরি দিতে হবে। অর্থাৎ, ১৫ বছর পর চাকরি পেতে চলেছেন ৮০০-র বেশি চাকরিপ্রার্থী।

আরও পড়ুন, 'মহিলারা ভালোভাবে নিচ্ছে না', প্রচার গাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দিলেন কল্যাণ!


হাইকোর্টের নির্দেশের পর প্রাথমিক শিক্ষা পর্ষদ কী পদক্ষেপ করে এখন সেটাই দেখার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget