এক্সপ্লোর

Ticket Fraud : উৎসবের মরশুমের আগে ট্রেনের তৎকাল টিকিটে জালিয়াতি চক্রের পর্দাফাঁস !

Railways : সামনে পুজো। বেড়াতে যাওয়ার জন্য় টিকিট কাটার হিড়িক পড়বে। তার আগে এধরনের জালিয়াতি ঠেকাতে তৎপর রেল। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : উৎসবের মরশুমের আগে ট্রেনের তৎকাল টিকিটে জালিয়াতি চক্রের পর্দাফাঁস (Tatkal Ticket Fraud Arrest) ! মুর্শিদাবাদের হরিহরপুর থেকে তিনজনকে গ্রেফতার (Arrest) করল আরপিএফ (RPF)। জালিয়াতি ঠেকাতে আরও কিছু সতর্কতা নেওয়ার ব্য়াপারে ভাবনাচিন্তা করছে পুলিশ (Police)।

তৎকাল টিকিট কাটবেন। কিন্তু টিকিট বিক্রি শুরু হতে না হতেই দেখলেন, সব শেষ ! নিজের নামটুকু অবধি লিখে উঠতে পারলেন না। কিন্তু কীকরে এমনটা হয় ? এরকম বেশ কিছু অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেই জালিয়াতি চক্রের হদিশ পেল রেল (Railways)। মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপুর থেকে গ্রেফতার করা হল তিনজনকে। রেল আধিকারিকদের বক্তব্য়, ধৃতদের জেরা করে জানা গেছে, তারা রেড চিলি নামে একটি সফটওয়্য়ার ব্য়বহার করত। যেখানে নাম-সহ সব তথ্য় লিখে রাখা যায়। টিকিট বিক্রি শুরু হওয়া মাত্র সেখান থেকে এক সেকেন্ডেরও কম সময়ে সব তথ্য় কপি করা সম্ভব । ধৃতরা এই নকল আধার দিয়ে একাধিক ভুয়ো আইডি (Fake ID) তৈরি করত। তারপর সফটওয়্য়ার কাজে লাগিয়ে যেরকম নামে দরকার, সেরকম টিকিট কাটত। 

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র গ্রেফতারির ঘটনার কথা জানানোর পাশাপাশি আগামী দিনে রেলের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ভাবনা সম্পর্কে জানিয়েছেন। টিকিট কাটায় জালিয়াতি রুখতে কিউ আর কোডের (QR Code) মাধ্যমে পুরো ব্যবস্থাপনা পরিচালনার ব্যবস্থার ভাবনাই নেওয়া হচ্ছে রেলের তরফে, বলেই জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, সামনে পুজো। বেড়াতে যাওয়ার জন্য় টিকিট কাটার হিড়িক পড়বে। তার আগে এধরনের জালিয়াতি ঠেকাতে তৎপর রেল। 

                                                                                                                                           

আরও পড়ুন- রাজ্য মন্ত্রিসভায় রদবদল, দায়িত্ব বাড়ল কাদের? দফতর হারা কে কে ? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
RG Kar Case : অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget