এক্সপ্লোর

Home Demolished in Jungle : আইন ভেঙে জঙ্গলের মধ্যে বাড়ি ! ভেঙে গুঁড়িয়ে দিল বন দফতর

West Bengal News : প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে গড়ে উঠছে এই সব বাড়ি ঘর? প্রশ্ন উঠছে।

বাচ্চু দাস, শিলিগুড়ি : বন দফতরের (Forest Department) নোটিস অমান্য করে জঙ্গলের মধ্যে বাড়ি তৈরির অভিযোগ। শিলিগুড়ি (Siliguri) লাগোয়া, ফারাবাড়ি নেপালি বস্তি এলাকায় বেআইনি নির্মাণ ভেঙে দিল বন দফতর। বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিককে। 

ভেঙে দেওয়া হল বাড়ি

দু'দিক দিয়ে আঘাত করছে দৈত্যাকার দুই যন্ত্র। একটু একটু করে ভেঙে পড়ছে দোতলা বাড়ি। ভেঙে পড়ল গোটা বাড়ি নিমেষের মধ্যে। শিলিগুড়ি লাগোয়া, ফারাবাড়ি নেপালি বস্তি এলাকার বেআইনি নির্মাণ ভেঙে দিল বন দফতর। 

গভীর জঙ্গল। চারদিকে পশু পাখিদের আনাগোণা। অভিযোগ, সেখানেই বেআইনিভাবে বাড়িটি তৈরি করেন ধনবাহাদুর ছেত্রী নামে এক বাসিন্দা। প্রশাসনের তরফে দাবি, নিষেধ অমান্য় করে দোতলাও নির্মাণ করা হয়। তা ভেঙে ফেলার জন্য় একাধিকবার নোটিস পাঠানো হলেও সাড়া দেননি বাড়ির মালিক। শুক্রবার বৈকুণ্ঠপুর বনবিভাগের ডাবগ্রাম রেঞ্জের পক্ষ থেকে অভিযান চালানো হয়। ভেঙে দেওয়া হয় বাড়িটি। সরকারি নোটিশ অমান্য করে বাড়ি তৈরি করার জন্য ওই বাড়ির মালিককেও গ্রেফতার করা হয়।

বাড়ি ভেঙে দেওয়ার আগে বের করে দেওয়া হয় সব আসবাব। বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেফতার করা হয় বাড়ির মালিক ধনবাহাদুর ছেত্রীকে। সম্প্রতি ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছে, উত্তরাখণ্ডের জোশীমঠ। ঘর, দোকান, হোটেল, রাস্তা, সবকিছু গ্রাস করছে বিরাট বিরাট ফাটল! অবৈধ নির্মাণ, উপযুক্ত পরিকল্পনার অভাবই জোশীমঠের বিপদ ডেকে এনেছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। সেই আশঙ্কা তৈরি হয়েছে দার্জিলিং, কার্শিয়াংয়ের বিভিন্ন জায়গা ঘিরেও। অবৈধ নির্মাণ যাতে কোনওভাবে পাহাড়ে কোনও বিপদ ডেকে না আনে সে ব্যাপারে বাড়তি উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। 

এই পরিস্থিতিতে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল বৈকুণ্ঠপুর বনবিভাগের ডাবগ্রাম রেঞ্জ। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে জঙ্গলের মধ্যে এভাবে অবৈধ নির্মাণ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং তা ভেঙে দেওয়া হবে। কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে গড়ে উঠছে এই সব বাড়ি ঘর? প্রশ্ন উঠছে। বন দফতরের বাড়ি ভাঙার এই কাজের সময় হাজির ছিল পুলিশ প্রশাসন। কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও হাজির ছিলেন এই গোটা প্রক্রিয়া চলার সময়।

আরও পড়ুন- 'যে কোনও শিক্ষককে যে কোনও জায়গায় বদলি করতে পারে শিক্ষা দফতর', কড়া বার্তা হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget