এক্সপ্লোর

WB SIR Row: বারুইপুরে বিজেপির BLA-কে চড় মারার অভিযোগ স্থানীয় BLO-র বিরুদ্ধে

Bengal SIR: BLO সহ ১০ জনের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ করেছেন সুরজিৎ বিশ্বাস। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিজেপির BLA-কে চড় মারার অভিযোগ উঠল স্থানীয় BLO-র বিরুদ্ধে। এরপর সেই BLA সহ দু'জন বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গতকাল বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির BLA সুরজিৎ বিশ্বাসকে চড় মারা ও তাঁর পরিচয় পত্র ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে BLO অঞ্জনা মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ BLO-র বাড়ি থেকে বেরোনোর পরে তৃণমূল কর্মীদের একাংশ চড়াও হয় বিজেপির BLA সুরজিৎ বিশ্বাসের উপর। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। দলের BLA-কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও ২জন বিজেপি কর্মী। এক বিজেপি কর্মীর মাথায় গুরুতর চোট লেগেছে। বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি আক্রান্ত বিজেপি কর্মীরা। BLO সহ ১০ জনের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ করেছেন সুরজিৎ বিশ্বাস। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মত্ত অবস্থায় বিজেপির লোকেরা মারপিট করে তৃণমূলের উপর দোষ চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ ঘাসফুল শিবিরের। 

বাংলার এসআইআর, এনুমারেশন ফর্ম বিলি শুরু হতেই দিকে দিকে একাধিক অভিযোগ উঠেছে 

BLO নেই। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিলেন তৃণমূলের BLA. এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে। বেলপুকুর পঞ্চায়েতের খেটেরপোতা গ্রামের দায়িত্বপ্রাপ্ত BLO বীণাপানি তেলি একজন ICDS কর্মী। তাঁর স্বামী পঞ্চায়েতের তৃণমূল সদস্য। এই নিয়ে আগেই বিতর্ক তৈরি হয়েছিল। তবে আজ দেখা গেল, ওই এলাকায় তৃণমূলের BLA সূর্যকান্ত সাপুই এনুমারেশন ফর্ম বিলি করলেন। তিনি স্বীকারও করেছেন, ৫১জনকে ফর্ম দিয়েছেন। অন্যদিকে BLO কিছু ছবি প্রকাশ করে দাবি করেছেন, তিনি অসুস্থ, তাই তাঁকে সাহায্য় করেছেন তৃণমূলের BLA. 

রাজ্যে SIR-এর জন্য এনুমারেশন ফর্ম বিলি শুরু হতেই দিকে দিকে বিরোধী দলের বুথ লেভেল এজেন্টদের মারধরের অভিযোগ উঠেছে। এই আবহে এবার হুগলির আরামবাগে SIR-সমীক্ষা নিয়ে সামনে এসে পড়ল তৃণমূলেরই দুই গোষ্ঠীর কোন্দল। ভোটার তালিকার বিশেষ সংশোধনের জন্য বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করছেন BLO-রা। সঙ্গে যাচ্ছেন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরাও। এনুমারেশন ফর্ম বিলি করতে কে যাবেন সেনিয়েই এবার দ্বন্দ্বে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী। আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ও তাঁর পরিবারের সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলেরই বুথ সভাপতি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। 

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget