এক্সপ্লোর

SSC: শূন্য, দুই পেয়েও চার বছর ধরে শিক্ষকতা, ৬১৮ জনের শিক্ষকের সুপারিশপত্র বাতিল কমিশনের

SSC Notice: সূত্রের খবর,ওএমআর শিট এবং সার্ভারে দেদার নম্বরের ফারাক রয়েছে। সেই বিষয়টি সামনে আসতেই চাকরি খোয়ালেন নবম-দশমের ৬১৮ জন অ্যাসিস্ট্যান্ট টিচার।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: শূন্য, দুই পেয়েও চার বছর ধরে শিক্ষকতা! হাইকোর্টের (Calcutta Highcourt) নির্দেশ মেনে পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission)। এদিন স্কুল সার্ভিস কমিশনের (SSC) তরফে বিজ্ঞপ্তি (Notice) দিয়ে জানান হয় যে, ৬১৮ জনের শিক্ষকের (Teacher) সুপারিশপত্র বাতিল হচ্ছে।               

সূত্রের খবর,ওএমআর শিট এবং সার্ভারে দেদার নম্বরের ফারাক রয়েছে। সেই বিষয়টি সামনে আসতেই চাকরি খোয়ালেন নবম-দশমের ৬১৮ জন অ্যাসিস্ট্যান্ট টিচার। এসএসসি-এর তরফে জানান হয়েছে, প্রথম ধাপে বাতিল হচ্ছে ৬১৮ জনের সুপারিশপত্র। প্রসঙ্গত, এসএসসি-র স্ক্যানারে মোট ৯৫২ জন শিক্ষক রয়েছেন। তার মধ্যে প্রথম ধাপে এবার চাকরি গেল ৬১৮ জনের। 

স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ মেনে 'ভুল' সুপারিশ খুঁজে তালিকা প্রকাশ করে এসএসসি। প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে আদালতের দ্বারস্থ হন শুভময় ভুঁইয়া-সহ ১৯৩ জন প্রার্থী। ২০১৬-র এসএলএসটি-র প্রেক্ষিতে নিয়োগ নিয়ে এমন অভিযোগ ওঠে। মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের নম্বরেও কারচুপি করার অভিযোগ ওঠে। বেআইনিভাবে নিয়োগের অভিযোগ নিয়ে ২১ জনের তালিকা পেশ করেছিলেন মামলাকারী। সেই সময় বিচারপতি হুঁশিয়ারি দিয়েছিলেন, 'অনেক যোগ্য প্রার্থী রয়েছে, তাই প্যানেল বাতিল করছি না। না হলে পুরো প্যানেল বাতিল করে দিতাম।'

আরও পড়ুন, 'আস্তে আস্তে ট্র্যাকে ফিরছেন রাজ্যপাল, ভাল লক্ষণ', দাবি শুভেন্দুর

তবে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসএসসি স্বীকার করে নিয়েছে যে 'ভুলবশত'ই প্রার্থীদের নাম প্রকাশিত হয়েছে। সেই মতো তাই এবার তারা চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু করতে চলেছে। প্রথম ধাপের পর বাকি প্রার্থীদের নামও এরপর ঘোষণা করবে কমিশন।                            

এর আগে হাইকোর্টে সিবিআই দাবি করেছিল অনেকেই সাদা খাতা জমা দিলেও, SSC-র সার্ভারে কারও প্রাপ্ত নম্বর ৫০, কারও ৫২, কারও ৫৩। সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, ৯৫২ জন চাকরিপ্রাপকের একাংশের মামলাকারী জয়দীপ কর আদালতে সওয়াল করেন, যে ৯৫২টি OMR শিট নিয়ে কথা হচ্ছে, সেটা আসল OMR শিট নয়। আদতে আসল OMR শিটের একটি প্রতিচ্ছবি। আইন অনুযায়ী কোনও আবেদনকারী বা কমিশনের তরফ থেকে কোনও ভুল ত্রুটি হয়ে থাকলে যে কোনও সময় সুপারিশ পত্র প্রত্যাহার করতে পারে কমিশন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Academy Of Fine Arts: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget