এক্সপ্লোর

West Bengal Weather: তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ, কলকাতা ও অন্যান্য জেলায় দুর্যোগ কি বাড়বে?

West Bengal Weather Update : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : মঙ্গলের রাতভর বৃষ্টির পর বুধেও মুখ ভার আকাশের। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। জানাল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। 

অতি গভীর নিম্নচাপের প্রভাবে গোটা দক্ষিণবঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। কলকাতার পাশাপাশি, বিভিন্ন জেলাতেও মঙ্গলবার থেকে চলবে ভারী বৃষ্টি।  

আরও পড়ুন :

ফের নিম্নচাপের ভ্রুকুটি, দিনভর বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায়


ইতিমধ্যেই সমুদ্র - উথাল পাথাল। তীরে ফিরেছে ও ফিরছে বহু ট্রলার। এমনই এক ঘরমুখী ট্রলারডুবির ঘটনা ঘটল বঙ্গোপসাগরে। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে ২৫ কিমি দূরত্বে।  পাথরপ্রতিমার সীতারামপুর থেকে FB প্রসেনজিৎ ট্রলারে চেপে গভীর সমুদ্রে ইলিশ ধরতে যান ওই মৎস্যজীবীরা। আবহাওয়া দফতরের সতর্কবার্তা পেয়ে সোমবার গভীর রাতে ফেরার সময়, সীতারামপুর থেকে আরও ২৫ কিলোমিটার ভিতরে সাগরে ট্রলারডুবি হয়। পাশেই আরেকটি ট্রলারের মৎস্যজীবীরা ডুবন্ত মৎস্যজীবীদের উদ্ধার করেন। তাঁদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে আনা হয়।

গভীর নিম্নচাপ ও ভরা কটালের জোড়া ফলায় সমুদ্র ও নদীর জলস্তর বাড়ছে। বেহাল বাঁধ উপচে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে, ভারী বৃষ্টি ও জলের তোড়ে পুরুলিয়ার আড়ষা ব্লকের বেলডিতে বসে গিয়েছে কংসাবতী নদীর ওপরের সেতু। আতঙ্কে বিচ্ছিন্ন যোগাযোগ, শহর থেকে বিচ্ছিন্ন বহু গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, ব্রিজের পিলারের পাশ থেকে বালি তোলার ফলে এই ঘটনা।  

দেখে নিন আগামী ৭ দিন কলকাতা শহরের আবহাওয়ার হাল হকিকত 
সূত্র: https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
01-Aug 27.0 33.0 West Bengal Weather: তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ, কলকাতা ও অন্যান্য জেলায় দুর্যোগ কি বাড়বে? Generally cloudy sky with Heavy rain
02-Aug 27.0 31.0 West Bengal Weather: তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ, কলকাতা ও অন্যান্য জেলায় দুর্যোগ কি বাড়বে? Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
03-Aug 28.0 33.0 West Bengal Weather: তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ, কলকাতা ও অন্যান্য জেলায় দুর্যোগ কি বাড়বে? Partly cloudy sky with one or two spells of rain or thundershowers
04-Aug 29.0 33.0 West Bengal Weather: তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ, কলকাতা ও অন্যান্য জেলায় দুর্যোগ কি বাড়বে? Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
05-Aug 29.0 33.0 West Bengal Weather: তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ, কলকাতা ও অন্যান্য জেলায় দুর্যোগ কি বাড়বে? Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
06-Aug 29.0 33.0 West Bengal Weather: তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ, কলকাতা ও অন্যান্য জেলায় দুর্যোগ কি বাড়বে? Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
07-Aug 28.0 34.0 West Bengal Weather: তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ, কলকাতা ও অন্যান্য জেলায় দুর্যোগ কি বাড়বে? Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
Chorbagan Stampede: চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট
চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede : বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা
বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget