এক্সপ্লোর

Weather Today: চৈত্র-শেষেই কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা, গরমের দাপট দেখবে দার্জিলিংও

Weather Alert: কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি থাকতে পারে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা।

কলকাতা: বাতাসে আগুনের হলকা, চৈত্র-শেষেই কলকাতায় (Kolkata) তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা। কাল থেকে রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সবকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা। উত্তরবঙ্গের (North Bengal) ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি থাকতে পারে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে হাওড়া (Howrah), হুগলি (Hooghly), পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় লু বইবার সম্ভাবনা । শৈল শহর দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙেও (Kalimpong)  তাপমাত্রা বাড়বে। 

কলকাতায় তাপপ্রবাহের সর্তকতা জারি হল এবার। আগামী চার দিন তাপপ্রবাহের সতর্কবার্তা কলকাতা-সহ একাধিক জেলায়। শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় এবং উত্তরবঙ্গের তিন জেলায় তাপ প্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। 

কী জানান হয়েছে? 

আগামী ২৪ ঘন্টায় তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপ প্রবাহের সর্তকতা। রবিবার পর্যন্ত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে লু বইবার আশঙ্কা।

অন্যদিকে, উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে। আগামী চারদিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানান হয়েছে। দার্জিলিং ও কালিম্পং এ গরমের প্রভাব সরাসরি না পড়লেও তাপমাত্রা অনেকটা বাড়বে। জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে ও তাপপ্রবাহ না হলেও গরম ও অস্বস্তি বাড়বে।                                                  

আরও পড়ুন, খরচ হয়েছে সাড়ে চারশো কোটি, আজ ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন

এদিকে, কলকাতায় পরিষ্কার আকাশ থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার-পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা। তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে শহরে। বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।

মৌসম ভবনের তরফে জানান হয়েছে, সারা দেশ জুড়েই তাপমাত্রা বাড়বে আগামী কয়েক দিন। সারাদেশে আগামী ৫ দিনে দু থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। 

সেরা শিরোনাম

Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন

ভিডিও

Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget