এক্সপ্লোর

West Bengal Weather Update : আর অল্প সময়ের অপেক্ষা, ৬ জেলায় প্রবল বর্ষণ, শনি - রবিতে কলকাতায় দামাল প্রকৃতি?

Weather Report Today : মৌসুমী অক্ষরেখাটি আপাতত বাংলার ওপর সক্রিয়।  অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর।

কলকাতা : আবহাওয়া দফতরের ( Weather Update ) পূর্বাভাস অনুসারে, মেঘলা আকাশেই ঘুম ভেঙেছে কলকাতার ( Kolkata Weather ) । দক্ষিণবঙ্গে  ( South Bengal Weather ) শনিবার অনেকগুলি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের উপর থেকে দুর্যোগের প্রভাব কাটছেই না। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। মৌসুমী অক্ষরেখা বাংলার উপর বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। উইকএন্ডে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। শনিবার ও রবিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ ও উত্তরবঙ্গে। 

মৌসুমী অক্ষরেখাটি আপাতত বাংলার ওপর সক্রিয়।  অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঘূর্ণাবর্তটি অবস্থান করছে ঝাড়খণ্ড ও সংলগ্ব উত্তর ওড়িশা, ছত্তিশগড় এলাকায়। এইটিই নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। ফলে তার জেরে হতে পারে বর্ষণ। ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। 

শনিবার ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, দুই ২৪ পরগনা, বীরভূম, হুগলি, দুই বর্ধমানে বেশ কিছু অংশে ভারী বর্ষণ হতে পারে। সেদিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে দুই মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়ায়। উত্তরবঙ্গের উত্তরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। উইকএন্ডে বাড়বে বৃষ্টি। 

শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোম, মঙ্গল ও বুধ ভারী বৃষ্টি চলবে। স্বাধীনতা দিবস , বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টি কিছুটা কমবে।   

আজ কলকাতার আবহাওয়া 

শনিবার সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি । সারাদিনই আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।  বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯১ শতাংশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: চোরাচালান রোখায় অস্ত্র নিয়ে হামলা, পাল্টা গুলি চালিয়ে দুষ্কৃতী তাড়ালেন মহিলা BSF জওয়ান


 

সেরা শিরোনাম

Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget