এক্সপ্লোর

Weather Update :কলকাতায় ভরা শ্রাবণ, বাংলার জেলায় জেলায় তুমুল বর্ষণ, জলে তলিয়ে যেতে পারে এই জায়গাগুলি ?

সমুদ্র উত্তাল থাকায় মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা : কটাল ও নিম্নচাপের জোড়া প্রভাবে উত্তাল সমুদ্র। তার জেরে তলিয়ে গিয়েছে ট্রলার। গঙ্গাসাগরে ভয়াবহ ভয়াবহ ভাঙনের মুখে কপিল মুনির আশ্রম। ১-৫ নম্বর স্নানঘাটে যাওয়ার রাস্তা জলের তোড়ে ভেসে গিয়েছে। ক্ষতিগ্রস্ত সমুদ্র-পাড়ের অসংখ্য অস্থায়ী দোকান। প্রকৃতি তাণ্ডব দেখাচ্ছে দক্ষিণবঙ্গে। একই সঙ্গে বর্ষার জল-ভরা মেঘ ঘিরে ফেলেছে কলকাতাকে। জেলায় জেলায় অবশেষে শুরু হয়েছে প্রবল বর্ষণ। 

আবহাওয়া দফতরের বার্তা, গোটা সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, সঙ্গে চমকাবে বিদ্যুৎ। রয়েছে বজ্রপাতের আশঙ্কা। দেরিতে হলেও অবশেষে স্বমহিমায় দক্ষিণবঙ্গে বর্ষা। সোমবার থেকেই বৃষ্টি চলছে দিনভর। আবহাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার পর্যন্ত দক্ষিণের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এই ৫ জেলায়। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের চার জেলায়। সমুদ্র উত্তাল থাকায় মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু এর মধ্যে নিষেধাজ্ঞা এড়িয়ে ট্রলার নিয়ে বেরিয়ে পড়ে বিপদে পড়েছেন অনেকে। রবিবার ঢেউয়ের ধাক্কায় সাগরে উল্টে যায় ৩টি ট্রলার। এই ঘটনায়, ২ মৎস্যজীবী গুরুতর আহত হয়েছেন। সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। এরপরও নজরদারি এড়িয়ে কীভাবে মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। 

সাগরদ্বীপে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভাঙন। ক্রমেই এগিয়ে আসছে সমুদ্র। স্থানীয়দের আশঙ্কা, ৩টি মন্দির আগেই তলিয়ে গেছে, এবার কপিল মুনির আশ্রমও তলিয়ে যাবে না তো সেই প্রশ্ন উঠছে ! 

উত্তরবঙ্গেও রবিবার পর্যন্ত একইরকম বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের ৭ জেলায়।  আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। বিশেষত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে উপরের দিকের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। 

আরও পড়ুন 

 'যে সর্বদা ইষ্ট চিন্তা করে, তার অনিষ্ট আসবে কোথা দিয়ে'? সন্তানদের উদ্দেশে মায়ের উক্তি যেন জীবনের পাথেয়

              

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।       

সেরা শিরোনাম

Madan Mitra:বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
News Live Updates: রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
Baruipur News: 'পিটিয়ে ও ইঞ্জেকশন দিয়ে খুন...', অভিযোগ পরিবারের, বিচারাধীন বন্দির মৃত্যু ঘিরে শোরগোল বারুইপুরে, কী দাবি পুলিশের ?
'পিটিয়ে ও ইঞ্জেকশন দিয়ে খুন...', অভিযোগ পরিবারের, বিচারাধীন বন্দির মৃত্যু ঘিরে শোরগোল বারুইপুরে, কী দাবি পুলিশের ?
BJP MLA's Former PA Arrested : পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?
পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?

ভিডিও

Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Haldiram Raid | ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Haldiram Raid: রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন, অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
TMC News: পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget