এক্সপ্লোর

West Bengal Weather : অষ্টমী কাটলেই বৃষ্টির সম্ভাবনা ? পূর্বাভাস দিয়ে রাখল আবহাওয়া দফতর

West Bengal Weather Update : নবমীতে আবহাওয়ায় সামান্য পরিবর্তন ? বৃষ্টি কাঁটা হয়ে দাঁড়াবে?

 সঞ্চয়ন মিত্র, কলকাতা  : গতকাল ১৩ই অক্টোবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে। উত্তরবঙ্গের মালদা থেকেও বর্ষা বিদায় নিয়েছে।তাই  বৃষ্টি ছাড়াই কাটবে পুজো। এমনটাই মনে করছে আবহাওয়া দফতর। যাঁরা পুজোর আগে শেষ উইকএন্ডে কেনাকাটির করবেন বলে ভেবে রেখেছেন, তাঁদের জন্যও খুশির খবর। শনিবার মহালয়ায় বৃষ্টি হবে না বঙ্গে। এই আবহাওয়াই বজায় থাকবে পুজোর দিনগুলিতে। 

  মনে করা  হচ্ছে,  মনোরম আবহাওয়াতেই পুজোটা কাটবে। পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। বরং ষষ্ঠী থেকে অষ্টমী চুটিয়ে ঠাকুর দেখতে পারেন, বৃষ্টি কাঁটা হয়ে দাঁড়াবে না। বরং রোদ ঝলমলে আবহাওয়া আর মেঘমুক্ত আকাশই থাকবে। শীত আসতে দেরি তবু অনুভূত হতে পারে উত্তুরে হওয়ার প্রভাব ।

পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে হালকা শীতের অনুভূতি থাকতে পারে। নবমী ও দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

পুজোয় যাঁরা পাহাড়ে বেড়াতে যাবে বলে পরিকল্পনা করছেন, তাঁদের জন্য ভাল খবর। ষষ্ঠী পর্যন্ত দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে শুকনো আবহাওয়াই থাকবে কয়েকদিন। রোদ ঝলমলে পরিবেশই থাকবে পাহাড়ে। কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশ। রোদ ঝলমলে পরিবেশ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া 
দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে।  দখিনা বাতাসের জায়গায় উত্তুরে বাতাস ধীরে ধীরে প্রভাব বিস্তার করবে। ষষ্ঠী পর্যন্ত শুকনো আবহাওয়া বজায় থাকবে। রোদ ঝলমলে পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গেও। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। সপ্তমী ও অষ্টমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে পরিষ্কার আকাশই বজায় থাকবে।

নবমী - দশমীতে বৃষ্টি ? 
২৩ অক্টোবর নবমী থেকে ২৪ অক্টোবর দশমী পর্যন্ত  কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দু'এক জায়গায় হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায়। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। এরপর শুধু দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টি চলবে। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং বৃষ্টিও কমে যাবে উত্তরবঙ্গে। সোম মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে।

কলকাতায় মেঘমুক্ত পরিস্কার আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ক্রমশ কমবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস,  যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭ থেকে ৮৭ শতাংশ। 

আরও পড়ুন, এবার ঘোড়ায় আগমন দেবী দুর্গার, দেখে নিন বাঙালির প্রাণের উৎসবের নির্ঘণ্ট !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : দুর্যোগের মধ্যেই মাছ ধরতে সমুদ্রে, উদ্ধার হল ৯ মৎস্যজীবীর মৃতদেহ
দুর্যোগের মধ্যেই মাছ ধরতে সমুদ্রে, উদ্ধার হল ৯ মৎস্যজীবীর মৃতদেহ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের

ভিডিও

TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget