এক্সপ্লোর

West Bengal Weather : শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ভাইফোঁটার বিকেলেই ঘনাবে মেঘ, আগামী ২-৩ দিন ভোগাতে পারে বৃষ্টি

15 November Weather Update : আবহাওয়া দফতরের পূর্বাভাস,  দক্ষিণ আন্দামান সাগর এলাকার ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে বুধবারই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে।

কলকাতা : কালীপুজোয় কাঁটা হয়ে দাঁড়ায়নি বৃষ্টি। ভাইফোঁটাও মোটের উপর শুকনোই কাটছে। তবে  আবহাওয়া দফতরের ( Weather Update )  পূর্বাভাস, দুপুরের পর থেকেই আবহাওয়া বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আংশিক কোথাও বা সম্পূর্ণ মেঘলা আকাশ থাকতে পারে।   উপকূলে অঞ্চলে বৃষ্টি হতে পারে । বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ( South Bengal Weather ) । 

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আজ ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে প্রথমে পশ্চিম ও বিকেলের পর উত্তর-পশ্চিম দিকে এগোবে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। এরপর দিক পরিবর্তন করে তা আরো উত্তর-পশ্চিমের দিকে এগোবে। কাল ১৬ ই নভেম্বর পুরোপুরি দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোবে। পরশু ১৭ ই নভেম্বর ওড়িশা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে।

 দক্ষিণবঙ্গের পারদ নামতে পারে কবে ?

আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতি এবং  শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বেশি বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূল ও  ওড়িশা লাগোয়া জেলাগুলিতে। শনিবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। শনিবার সন্ধ্যার পর আর বৃষ্টি হবে না বলেই মনে করা হচ্ছে। রবিবার থেকে ফের দক্ষিণবঙ্গের পারদ নামতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া  দফতরের। 

শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া  জেলাতে।

১৮ নভেম্বর শনিবার  বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বাকি গাঙ্গেয় সহ দক্ষিণবঙ্গে শনিবার আর সেভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই।

এই পরিস্থিতিতে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কৃষকদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে । রবি মরসুমের ধান কেটে নেওয়ার নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নচাপের প্রভাব সম্পূর্ণ কেটে গেলে রবিবারের পর আলু বীজ বপনের পরামর্শ আলিপুর আবহাওয়া দফতরের। 

কলকাতায়  কখনও আংশিক, কখনও সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে। ফলে দিনের তাপমাত্রা বাড়তে পারবে না। কিন্তু বাতাসে ৯০ শতাংশ বা তার বেশি জলীয় বাষ্প থাকায় রাতের তাপমাত্রা বাড়বে। 

সেরা শিরোনাম

Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
RG Kar Case: আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget