এক্সপ্লোর

West Bengal Weather : বৃষ্টির ঘাটতি কি মিটবে এই সপ্তাহে ? কলকাতায় আজ বাড়বে বৃষ্টি?

West Bengal Weather Update : রাজ্যের উপর বর্ষার কোনও সিস্টেম সক্রিয় নয়।  তাই বৃষ্টি আরও কমবে বলে আশঙ্কা। শ্রাবণ শুরুতেও বৃষ্টি নিয়ে হাহাকার। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা :  দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে ছিল ১৯ শে জুন নির্ধারিত সময়ের আট দিন পর। তারপর এক মাস কেটে গেলেও বৃষ্টির ঘাটতিতে ভুগছে দক্ষিণ বঙ্গ (Weather Update) । দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির (Rain) হাহাকার বলা চলে। আবহাওয়া দফতর জানাচ্ছে,  রাজ্যে আজ প্রবল বৃষ্টি হওয়ার মত কোনও পরিস্থিতি তৈরি হয়নি । রাজ্যের উপর বর্ষার কোনও সিস্টেম সক্রিয় নয়।  তাই বৃষ্টি আরও কমবে বলে আশঙ্কা। শ্রাবণ শুরুতেও বৃষ্টি নিয়ে হাহাকার। 

আবহাওয়া (IMD) দফতর জানাচ্ছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে । ঘূর্ণাবর্তটি রয়েছে দক্ষিণ ওড়িশা এবং মধ্যপ্রদেশের বিদর্ভ ছত্তীসগড় সংলগ্ন এলাকায়।

উত্তরবঙ্গের বর্ষা পরিস্থিতি  
দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে বর্ষা এসেছিল আগে। তারপর বৃষ্টির দাপটেও এগিয়ে থেকেছে উত্তরই। দক্ষিণে বেশি বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, বৃষ্টির পরিমাণ সপ্তাহের শুরুতে একটু বেশি হবে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভাবে দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিঙেও দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। 

দক্ষিণবঙ্গের বর্ষা পরিস্থিতি  

দক্ষিণবঙ্গে সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি যেমন থাকবে, তেমনই বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টি হবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনে ও রাতে অস্বস্তি হবে। বৃহস্পতিবারের পর বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে।
 
দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি চলছে। বেশ কিছু জেলাতে ৫০ শতাংশের বেশি ঘাটতি রয়েছে। আগামী সাত দিনে বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না। তাই ঘাটতি মেটার সম্ভাবনা আপাতত নেই। এর জেরে ধান, পাট চাষে তো বটেই, দক্ষিণবঙ্গে  কৃষিতে সামগ্রিকভাবেই  সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা প্রবল হচ্ছে। 

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও । মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

কলকাতার তাপমাত্রা
ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৮৮ শতাংশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: আশিস বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, বললেন...
আশিস বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, বললেন...
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget