এক্সপ্লোর

West Bengal Weather: হাড় কাঁপিয়ে শীত, মরশুমের শীতলতম দিন আজ, কত নামল পারদ?

West Bengal Weather Update : শনিবার এই মরসুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। শুক্রবার রাতের তাপমাত্রা নামল ১৪.৪ ডিগ্রিতে।  

 কলকাতা : কাঁপুনি ধরাচ্ছে ডিসেম্বরের শীত ( Winter In Kolkata ) । ভোর থেকেই ঠান্ডা হাওয়ার দাপট বাড়েছে। রোদের তেজ না থাকায়, শীতের শিরশিরানি টের পেয়েছে রাজ্যবাসী ( West Bengal Weather ) । শনিবারের সকালে আরও নামল পারদ। শনিবার এই মরসুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। শুক্রবার রাতের তাপমাত্রা নামল ১৪.৪ ডিগ্রিতে।  

কাঁপছে রাজ্য

দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে ২৪.৬ ডিগ্রি। ফলে শীত যে দাপুটে ইনিংস খেলছে, তা বলাই বাহুল্য। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নামল ১০ বা ৯ এর ঘরে। মঙ্গলবার-বুধবার পর্যন্ত শীতের এই স্পেল চলবে রাজ্যে। আরও তিন চার দিন উত্তরবঙ্গের তাপমাত্রাও ক্রমেই কমবে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ভোরে কুয়াশার দাপট বজায় থাকবে। বেলা বাড়লে আকাশ থাকবে পরিষ্কার। 

দেশ জুড়ে শীত

মোটের উপর শীতের অনুকূল পরিস্থিতি সারা দেশেই। আগামী কয়েকদিনে উত্তর ভারত, মধ্য ভারত ও পূর্ব ও পশ্চিম ভারতে তাপমাত্রা কমবে। উত্তর-পশ্চিম ভারতের সমতলের রাজ্যগুলিতে তাপমাত্রা ৬ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম আরবসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বাংলাদেশের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। আজ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসছে  উত্তর-পশ্চিম ভারতে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

উত্তর-পশ্চিমের কনকনে ঠাণ্ডা হাওয়ার অবাধ গতিবিধি। মঙ্গল-বুধবার পর্যন্ত শীতের প্রথম ইনিংস চলবে রাজ্যের দক্ষিণের জেলাগুলোতে। আরও ৩ থেকে ৪ দিন সর্বনিম্ন তাপমাত্রা আরও নামতে পারে দক্ষিণবঙ্গে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। মেঘলা আবহাওয়া হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে থাকার সম্ভাবনা। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১০ বা ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে।

 উত্তরবঙ্গের আবহাওয়া 

হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। সিকিমেও কুয়াশার প্রভাব বজায় থাকবে। কুয়াশার সম্ভাবনা প্রবল পার্বত্য জেলা ও কোচবিহারে। তুষারপাত ও হালকা বৃষ্টির পর উত্তরবঙ্গের তাপমাত্রা এবার ক্রমশ  নিম্নমুখী। সমতলের জেলাগুলিতে মঙ্গল বুধবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে।

কলকাতার আবহাওয়া

মঙ্গল-বুধবার পর্যন্ত লম্বা স্পেলের সম্ভাবনা। শনিবার পরিষ্কার আকাশ থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি করে কম থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দিনে ৯৪ শতাংশ এবং রাতে ৪৭ শতাংশ। 

আরও পড়ুন  :

জাঁকিয়ে পড়বে শীত, ঠান্ডার দাপট এই জেলাগুলিতে

অন্যান্য রাজ্যে শীতের পরিস্থিতি

কুয়াশা থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কুয়াশা থাকবে। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে ভোর বেলায় কুয়াশার সম্ভাবনা।  পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান, ও উত্তরপ্রদেশের কিছু অংশে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রির নিচে চলে আসবে। কোথাও কোথাও ৬ ডিগ্রী পর্যন্ত নেমে যেতে পারে।  বৃষ্টির সম্ভাবনা গোয়া কঙ্কন কেরালা তামিলনাডু লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি মাহে কারাইকালে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget