এক্সপ্লোর

Weather Today: মহালয়ার পর থেকেই চরম দুর্যোগ, বিকেল থেকে আরও বাড়বে বৃষ্টি? ভাসবে পুজোও

Weather Updates: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে,  ষষ্ঠীর দু’দিন আগে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে।

কলকাতা: মহালয়ার পর সোমবার থেকে আকাশের মুখ ভার। আজ ভোরবেলা থেকেই বৃষ্টি। ২৫ সেপ্টেম্বর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। যার জেরে ষষ্ঠী থেকে দশমী- পুজোর প্রত্যেকটা দিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুজোয় দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি। রেহাই মিলবে উত্তরে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পুজো ভাসিয়ে দিতে তৈরি হচ্ছে নিম্নচাপ। ষষ্ঠী থেকে দশমী - প্রত্যেকদিনই হতে পারে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে,  ষষ্ঠীর দু’দিন আগে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আবহবিদরা বলছেন, ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। যার প্রভাবে ২৭ সেপ্টেম্বর পঞ্চমী থেকে ২৯ সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩০ সেপ্টেম্বর অষ্টমী থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। নবমী ও দশমীতে হতে পারে ভারী বৃষ্টি।                     

তবে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি হলেও পুজোর বোনাস পাচ্ছে উত্তরবঙ্গ। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ২ অক্টোবর বিজয়া দশমী। 

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তা চলবে বুধবার পর্যন্ত। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এ ছাড়া বাঁকুড়াতেও ভারী বর্ষণ হতে পারে। সেখানে সতর্কতা রয়েছে শুধু মঙ্গলবার। বাকি দিনগুলোতে দক্ষিণের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলবে।                                           

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? 

আজ সারাদিন কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিললেও আর্দ্রতা জনিত অস্বস্তি তীব্র হতে পারে। বুধবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।                                                             

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget