এক্সপ্লোর

West Bengal Weather Update : সক্রিয় মৌসুমী অক্ষরেখা, সকালে অবিরাম বর্ষণ, উইকএন্ডে ভাসবে মহানগর ?

WB Weather Today: সক্রিয় মৌসুমী অক্ষরেখা, ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার জেরে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে (South Bengal weather) চলবে ভারী বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি (Rain) হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। (Weather Update) 

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি 

অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। ২৬ শে আগস্ট শনিবার পর্যন্ত চলবে এই স্পেল। শুক্রবারও অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা থাকছে। রবিবার থেকে বৃষ্টি কমবে। শুক্রবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। এই জেলাগুলিতে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। কোচবিহার ও দার্জিলিং জেলায় ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে মাঝারি হবে বৃষ্টি হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।                                     

ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কোথায় কোথায়                      

শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। সেখানে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি দার্জিলিং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। 

দক্ষিণবঙ্গে মেঘলা আকাশই থাকবে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।

শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম ,মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে। শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

 কলকাতায় মূলত মেঘলা আকাশ শুক্রবার থেকেই। শনিবার দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। সঙ্গে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৫ শতাংশ। 

আরও পড়ুন : 

কেমন থাকবে উত্তর ২৪ পরগনার আকাশ? বিকেলেও বৃষ্টি?

              

সেরা শিরোনাম

Cyclone Update : লক্ষ্মীপুজো পেরোলেই ফের ঘূর্ণিঝড়? তৈরি বড় সম্ভাবনা, এই অঞ্চলের পর্যটকরা থাকুন সতর্ক
লক্ষ্মীপুজো পেরোলেই ফের ঘূর্ণিঝড়? তৈরি বড় সম্ভাবনা, এই অঞ্চলের পর্যটকরা থাকুন সতর্ক
Purulia News : হাসপাতালের বেহাল দশা দেখে ক্ষুব্ধ বিজেপি সাংসদ, সোজা স্বাস্থ্যমন্ত্রীকে ফোন, তারপর...
হাসপাতালের বেহাল দশা দেখে ক্ষুব্ধ বিজেপি সাংসদ, সোজা স্বাস্থ্যমন্ত্রীকে ফোন, তারপর...
West Bengal News Live: কাটোয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, লাইভ আপডেট
কাটোয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, লাইভ আপডেট
Chorbagan Durga Puja: 'চোরবাগানকাণ্ডে কারা দোষী, কাদের জন্য এই ঘটনা ঘটেছিল? চিহ্নিত করতে হবে', Exclusive অবসরপ্রাপ্ত বিচারপতি
'চোরবাগানকাণ্ডে কারা দোষী, কাদের জন্য এই ঘটনা ঘটেছিল? চিহ্নিত করতে হবে', Exclusive অবসরপ্রাপ্ত বিচারপতি

ভিডিও

Swasthya Bhawan News | হাসপাতালের বেহাল দশা, স্বাস্থ্যভবনে শুরু জরুরি বৈঠক | ABP ANANDA LIVE
CJP News | আজই সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে হাজিরার নোটিস
Suvendu Adhikari News |
Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Embed widget