এক্সপ্লোর

Weather Update : শুক্রবার থেকেই ঘুরে যাবে আবহাওয়ার মোড়, বড় পরিবর্তনের ইঙ্গিত দুপুর গড়ালেই

বৃহস্পতিবারই সন্ধের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দিয়েছে প্রশাসন। শুক্র ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতা : আবহাওয়া নিয়ে বড় খবর দিল আবহাওয়া দফতর। আজ, শুক্রবার দুপুরের পর থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী  শনি ও রবিবার ভারী বৃষ্টি চলবে জেলায় জেলায়। আবহাওয়া দফতরের রিপোর্ট জানাচ্ছে, গভীর নিম্নচাপ ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । সেই নিম্নচাপের প্রভাবেই বাংলায় চলবে বৃষ্টি।

বৃহস্পতিবারই সন্ধের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দিয়েছে প্রশাসন। শুক্র ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। শনিবার সমুদ্র উত্তাল হবে । ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রে। 

শুক্রবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দু-এক পশলা চলবে। শনিবার থেকে উল্লেখযোগ্য়ভাবের বৃষ্টি বাড়বে। শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 

উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোতে অর্থাৎ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই থাকবে। দার্জিলিং সহ পার্বত্য ও সংলগ্ন পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 

শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে।  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির দু এক জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে আজও। দুপুর পর্যন্ত নিবিড় ভাবে কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ ও কাল কমবে বৃষ্টির পরিমাণ। কাল শুক্রবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন। শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টির সম্ভাবনা।

 আগামী ৭ দিন কোথায় কোথায় বৃষ্টি

সূত্র  https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
29-Aug 26.0 34.0 Weather Update : শুক্রবার থেকেই ঘুরে যাবে আবহাওয়ার মোড়, বড় পরিবর্তনের ইঙ্গিত দুপুর গড়ালেই Generally cloudy sky with Light rain
30-Aug 27.0 34.0 Weather Update : শুক্রবার থেকেই ঘুরে যাবে আবহাওয়ার মোড়, বড় পরিবর্তনের ইঙ্গিত দুপুর গড়ালেই Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
31-Aug 27.0 34.0 Weather Update : শুক্রবার থেকেই ঘুরে যাবে আবহাওয়ার মোড়, বড় পরিবর্তনের ইঙ্গিত দুপুর গড়ালেই Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
01-Sep 27.0 34.0 Weather Update : শুক্রবার থেকেই ঘুরে যাবে আবহাওয়ার মোড়, বড় পরিবর্তনের ইঙ্গিত দুপুর গড়ালেই Generally cloudy sky with Light rain
02-Sep 26.0 34.0 Weather Update : শুক্রবার থেকেই ঘুরে যাবে আবহাওয়ার মোড়, বড় পরিবর্তনের ইঙ্গিত দুপুর গড়ালেই Generally cloudy sky with Light rain
03-Sep 26.0 33.0 Weather Update : শুক্রবার থেকেই ঘুরে যাবে আবহাওয়ার মোড়, বড় পরিবর্তনের ইঙ্গিত দুপুর গড়ালেই Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
04-Sep 26.0 33.0 Weather Update : শুক্রবার থেকেই ঘুরে যাবে আবহাওয়ার মোড়, বড় পরিবর্তনের ইঙ্গিত দুপুর গড়ালেই Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget