এক্সপ্লোর

Weather Update : নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত, জোড়া ফলায় তোলপাড় বাংলায়? কোন কোন জেলায় জারি সতর্কতা ?

West Bengal Weather : শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত। জোড়া ফলায় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  শ্রাবণের বৃষ্টির ঘাটতে মেটাচ্ছে ভাদ্র। প্রবল বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের সব জেলাই। আপাতত বৃষ্টি থামবে না। আগামী ৩-৪ দিন বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতাতেও। এর মধ্যে কয়েকটি জেলাতে ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া দফতর। ক্রমেই দুর্যোগ ধেয়ে আসছে বাংলার উপকূলের দিকে। আবারও সঙ্কটের মুখে কপিলমুনির আশ্রম । 

আজ বৃষ্টি কোথায় 

শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে।  শুক্রবারই বাঁকুড়ার বিষ্ণুপুরে বাজ পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। কলকাতা-সহ বাকি জেলাতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ওড়িশা লাগোয়া পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য সমুদ্রে না যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  বাংলাদেশ থেকে সরে দক্ষিণবঙ্গের উত্তরভাগ এবং ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি। ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরে যাবে এরপর।  অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। 

এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।  শনি ও রবিবার পশ্চিমবঙ্গ ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হবে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সাগরে।   

রবিবারের আবহাওয়া

রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা আছএ দক্ষিণ চব্বিশ পরগনা,পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বাঁকুড়া জেলাতে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। সোমবারও পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৪ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩৪ মিলিমিটার। 

আরও পড়ুন :                  

পলিগ্রাফ টেস্টের অনুমতি, ৬ সেপ্টেম্বর অবধি জেল হোফাজত সঞ্জয়ের

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget