এক্সপ্লোর

Weather Today : স্বস্তি নেই, এই দিন কলকাতায় আবার তুমুল বৃষ্টি, নাস্তানাবুদ হতে পারে এই জেলাগুলিও

Weather Today : রবিবার ও সোমবার বৃষ্টির পরিমান কিছুটা বাড়বে। দক্ষিণবঙ্গের দু-একটি জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ফের একটি নিম্নচাপের খবর দিল আবহাওয়া দফতর।  উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে।  আইএমডি বলছে,আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করবে । তবে এর সরাসরি প্রভাব পড়ূবে না বাংলায়। সেই সঙ্গে আবহাওয়া দফতরের বার্তা, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দুর্যোগমুক্ত থাকবে উত্তরবঙ্গও। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া 
আবহাওয়া দফতর জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা  বিকানের , কোটা, জব্বলপুর, রায়পুর থেকে দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধপ্রদেশ উপকূল হয়ে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও শুক্রবার এবং শনিবার বৃষ্টির পরিমাণ  অনেকটাই কম থাকবে দক্ষিণবঙ্গে। তবে ফের ভারী বৃষ্টি হতে পারে রবিবার থেকে। 

আবহাওয়া দফতর জানাচ্ছে,  বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে চার থেকে পাঁচ জেলায়।  উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , হুগলি, বাঁকুড়া জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।  শনিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে । রবিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

কোথায় কোথায় বৃষ্টিপাত
রবিবার ও সোমবার বৃষ্টির পরিমান কিছুটা বাড়বে। দক্ষিণবঙ্গের দু-একটি জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।। আংশিক মেঘলা আকাশ থাকবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা , উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া , হুগলি, নদিয়া , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। সোমবারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

কলকাতার আবহাওয়া                        
কলকাতায় ১৫ অগাস্ট মূলত মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির হতে পারে কখনও-সখনও। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দিনভর। 

উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি                
শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।  শনিবার বৃষ্টির পরিমাণ আরও অনেকটা কমবে । তবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।  রবিবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: নির্দিষ্ট করে জিজ্ঞেস করে আসুন কোনটা অবৈধ অংশ, তারপরে আমার থেকে উত্তর নেবেন : অভিষেক
নির্দিষ্ট করে জিজ্ঞেস করে আসুন কোনটা অবৈধ অংশ, তারপরে আমার থেকে উত্তর নেবেন : অভিষেক
Domkol Police: ডোমকলে অভিযুক্ত আজমত শেখকে ধরতে গিয়ে 'আক্রান্ত' পুলিশ
ডোমকলে অভিযুক্ত আজমত শেখকে ধরতে গিয়ে 'আক্রান্ত' পুলিশ
আর জি কর কাণ্ডে স্ক্যানারে অভীক দে, তদন্তের নির্দেশ রাজ্যপালের, ঠিক কী অভিযোগ ?
আর জি কর কাণ্ডে স্ক্যানারে অভীক দে, তদন্তের নির্দেশ রাজ্যপালের, ঠিক কী অভিযোগ ?
Sougata Roy: 'মানুষের ক্ষোভ ছিল, এভাবে বিস্ফোরণ হবে বুঝিনি', বলছেন তৃণমূল সাংসদ সৌগত রায়
'মানুষের ক্ষোভ ছিল, এভাবে বিস্ফোরণ হবে বুঝিনি', বলছেন তৃণমূল সাংসদ সৌগত রায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget