এক্সপ্লোর

Weather Update: আগামীকাল রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, বড় বার্তা হাওয়া অফিসের

West Bengal Weather Update: আগামীকাল কেমন আবহাওয়া থাকবে গোটা রাজ্যে ? জানাল আবহাওয়া দফতর..

সঞ্চয়ন মিত্র, কলকাতা: শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা। দুপুর পেরিয়ে বিকেল নামতেই নতুন করে আবহাওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামীকাল রবিবার কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে (South Bengal and North Bengal) ? জানাল আবহাওয়া দফতর (Weather Office)।

আবহাওয়া দফতরের তরফে সপ্তর্ষি ঘোষ জানিয়েছেন, উত্তরবঙ্গে বজ্র বৃষ্টি-সহ হালকা বৃষ্টি থাকবে। রবিবার দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায় দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, দুই দিনাজপুর, মালদা, কোচবিহারে এই সম্ভাবনা বেশি রয়েছে। তবে বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। ২৭ তারিখ ও ২৮ তারিখ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দার্জিলিংয়ে। 

দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায় আজ ও আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রামে।  মঙ্গলবার  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, হাওড়া, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে। এছাড়া বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ২৭ ফেব্রুয়ারি ফের  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায়। 

আরও পড়ুন, 'খাবারের খোঁজে লোকালয়ে..', ভোরের আলোয় কাকে দেখে ঘুম উড়ল স্থানীয়দের ?

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা   তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা ২০ ডিগ্রি, ৭৬ % আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা ২০ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর ২১ ডিগ্রি, ৮২% আর্দ্রতা
হাওড়া ১৯ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
কলকাতা ২০.৩ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
হুগলি ১৯ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পুরুলিয়া ১৭ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা
ঝাড়গ্রাম ১৮ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর ২১ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
বাঁকুড়া  ১৮ ডিগ্রি, ৬০% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান ১৮ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা
পূর্ব বর্ধমান ১৮ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
বীরভূম ১৮ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
মুর্শিদাবাদ ১৫ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
নদিয়া ১৯ ডিগ্রি, ৬০% আর্দ্রতা

মূলত গোটা পৌষজুড়ে তেমন শীতের দেখা মেলেনি। উত্তুরে হাওয়ার পথে একাধিক বাধা তৈরি হয়েছিল। তবে সংক্রান্তির আগে থেকেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ফিরেছিল ২৩ জানুয়ারি। ওইদিন ছিল কলকাতায় এই মরশুমের শীতলতম দিন। তবে মরশুমের শীতলতম দিনের পরপরই বেড়েছে বঙ্গের তাপমাত্রা। জানুয়ারির শেষে শীতের কামড়ে বেশ কাবু হয়ে পড়েছিল মহানগর। তারপরই পারদের গ্রাফ উর্ধ্বমুখী। যদিও এবার ফের হল হাওয়া বদল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
Suvendu Adhikari: মাসে ১০ হাজার টাকা, নতুন স্কিম চালু , কাদের জন্য এই সুবিধা ঘোষণা শুভেন্দু অধিকারীর?
মাসে ১০ হাজার টাকা, নতুন স্কিম চালু , কাদের জন্য এই সুবিধা ঘোষণা শুভেন্দু অধিকারীর?
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget