এক্সপ্লোর

West Bengal Weather Update : রবিবার থেকে বাড়বে বৃষ্টি, এল কি তবে বর্ষা ?

বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। রবিবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি বাড়বে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : শনিবাসরীয় সকাল শুরু হল মেঘে ঢাকা আকাশে। গুমোট গরম থাকলেও ঝিরিঝিরি বৃষ্টিতে মিলল সাময়িক স্বস্তি। দক্ষিণবঙ্গে এখনও বর্ষাপ্রবেশ করেনি। তবে শুরু হয়েছে প্রাকবর্ষার বৃষ্টি। 

 রবিবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি বাড়বে

বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। রবিবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও থমকে আছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আপাতত মালদার উপরে তার অবস্থান। ১৮ থেকে ২১ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু এমনটাই অনুমান আবহবিদদের। 

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় আংশিক মেঘলা আকাশই থাকবে। সকালের দিকে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হলেও পরে দিনভর অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৩ থেকে ৯২ শতাংশ।

অতি ভারী বৃষ্টি পাহাড়ে

উত্তরবঙ্গে এই সপ্তাহেই বর্ষা প্রবেশ করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় ওপরের দিকের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি  হতে পারে। আর উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলায় তাপপ্রবাহ চলবে, যদিও সঙ্গে চলবে ভারী বৃষ্টি। আরও পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।  উত্তরবঙ্গের সব জেলাতে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার কথা। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী ৪৮ ঘন্টায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ধস নামার আশঙ্কাও রয়েছে। এর ফলে পার্বত্য পাদদেশে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। 

পশ্চিমের জেলাগুলিতে গরম

দক্ষিণবঙ্গে চরম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে মুর্শিদাবাদ নদীয়া জেলায় তাপপ্রবাহ চলবে রবিবার পর্যন্ত। বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভবনা। বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার থেকে।

আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে : 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
17-Jun 31.0 39.0 West Bengal Weather Update : রবিবার থেকে বাড়বে বৃষ্টি, এল কি তবে বর্ষা ? Partly cloudy sky
18-Jun 30.0 39.0 West Bengal Weather Update : রবিবার থেকে বাড়বে বৃষ্টি, এল কি তবে বর্ষা ? Partly cloudy sky
19-Jun 30.0 38.0 West Bengal Weather Update : রবিবার থেকে বাড়বে বৃষ্টি, এল কি তবে বর্ষা ? Partly cloudy sky
20-Jun 29.0 38.0 West Bengal Weather Update : রবিবার থেকে বাড়বে বৃষ্টি, এল কি তবে বর্ষা ? Partly cloudy sky
21-Jun 29.0 38.0 West Bengal Weather Update : রবিবার থেকে বাড়বে বৃষ্টি, এল কি তবে বর্ষা ? Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
22-Jun 29.0 37.0 West Bengal Weather Update : রবিবার থেকে বাড়বে বৃষ্টি, এল কি তবে বর্ষা ? Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
23-Jun 28.0 34.0 West Bengal Weather Update : রবিবার থেকে বাড়বে বৃষ্টি, এল কি তবে বর্ষা ? Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

 

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget