এক্সপ্লোর

Weather Update : তুমুল দুর্যোগ, লাল সতর্কতা জেলায় জেলায়, প্রবল বর্ষণ পাহাড়জুড়ে, অন্ধকারে কার্শিয়ং

ধসের খবর নেই ঠিকই, তবে, রাতজুড়ে বৃষ্টি হওয়ায়, কার্শিয়ঙের একাধিক এলাকায় রাত জুড়ে লোডশেডিং ছিল!               

কলকাতা :  শক্তি হারালেও রাজ্য জুড়ে 'মোন্থা'র প্রভাব চলছেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারেই, গতকাল, রাত থেকে দার্জিলিং পাহাড়ে বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি নামে।  ধসের খবর নেই ঠিকই, তবে, রাতজুড়ে বৃষ্টি হওয়ায়, কার্শিয়ঙের একাধিক এলাকায় রাত জুড়ে লোডশেডিং ছিল!               

দুর্যোগপূর্ণ আবহাওয়া                  

বর্তমানে বিদ্যুৎ পুনরুদ্ধার করা গেছে বেশ কয়েকটি জায়গায়। আবহাওয়ার কথা মাথায় রেখে সান্দাকফু সহ পার্শ্ববর্তী এলাকায়, পর্যটকদের চলাচলেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। গতকাল, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গে। এমনকী, ধসের আশঙ্কা রয়েছে একাধিক পার্বত্য এলাকায়।

ফের অশনি সঙ্কেত শৈল শহরে  ?            

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, মালদা, উত্তর দিনাজপুর ও দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসও। যদিও, রবিবার থেকে কমবে বৃষ্টিপাত। 

ভূটান সফর বাতিল করলেন অর্থমন্ত্রী 

গতকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অবিরাম বৃষ্টিপাত চলছে। বৃহস্পতিবারই ভূটান যাবেন বলে বিকেলে দিল্লি থেকে রওনা হন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিন্তু তাঁর বিমান আবহাওয়া খারাপ থাকায় জরুরি অবতরণ করে বাগডোগরা বিমানবন্দরে। সূত্রের খবর, বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ি সংলগ্ন এক বেসরকারি হোটেলে রাত কাটান। শুক্রবার ভোর পাঁচটার সময় তিনি ফের ভুটানের উদ্দেশ্যে রওনা দিতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন, তবে এদিনও তাঁর ফ্লাইট উড়তে পারেনি।

আজ কোথায় কোথায়  বৃষ্টি            

অন্যদিকে দক্ষিণবঙ্গে শুক্রবার পুরুলিয়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বেশিরভাগ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। শনিবার বৃষ্টির পরিমাণ কমবে, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বটে । রবিবার ঝকঝকে উজ্জ্বল আকাশ থাকবে।   বৃষ্টির সম্ভাবনা কমবে।

লাল সতর্কতা উত্তরবঙ্গে               

বৃহস্পতিবারও আবহাওয়া দফতর জানিয়েছিল, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ২৩ জেলায় সতর্কতা জারি থাকবে। শুক্রবার সকাল সাড়ে ৮টার পর উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা ও লাল সতর্কতা জারি করা হয়। 

সেরা শিরোনাম

West Bengal News Live : হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
লক্ষ্মীপুজোর আগেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি? আজ থেকেই আবহাওয়ার বদল কোথায় কোথায়? বড় আপডেট
Cyclone threat to Odisha: লক্ষ্মীপুজোর আগেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি? আজ থেকেই আবহাওয়ার বদল কোথায় কোথায়? বড় আপডেট
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Kaustuv Bagchi: 'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের
'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget