এক্সপ্লোর

West Bengal Weather Update: রাজ্যজুড়ে শীতের দাপট, শহরে এক রাতে পারদ নামল তিন ডিগ্রি

West Bengal Weather Update: তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ফের বাড়বে তাপমাত্রা।  পশ্চিমী ঝঞ্ঝার কারণে সরস্বতী পুজোর সময় বৃষ্টিও হতে পারে।

কলকাতা: উত্তুরে হাওয়ার প্রভাবে ফের শীতের (Winter) দাপট।  আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, এক রাতে কলকাতার পারদ নামল ৩ ডিগ্রি সেলসিয়াস।  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Tepperature) ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক।  আগামী ৪৮ ঘণ্টায় পারদ আরও নামার পূর্বাভাস দিয়েছে (Weather Forecast) আবহাওয়া দফতর।  এ মাসের শেষে ছত্তীসগঢ়, বিহার ও ওড়িশা থেকে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে।  ফলে কলকাতা (Kolkata) সহ রাজ্যজুড়েই  শনি ও রবিবার জমিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।  তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ফের বাড়বে তাপমাত্রা।  পশ্চিমী ঝঞ্ঝার কারণে সরস্বতী পুজোর সময় বৃষ্টিও হতে পারে।

 গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছিল, আগামী ২ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

সরস্বতী পুজোর দিনও কি বৃষ্টিতে ভিজবে কলকাতা?  বাগ্‍‍দেবীর আরাধনার অনেক আগে সেই আশঙ্কার কথাই শোনাল আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, গতকালই তৃতীয়বার তুষারপাতের সাক্ষী হল দার্জিলিং। 

আবহাওয়া দফতর গতকাল জানিয়েছে, আগামী ৫ দিন শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তুরে হাওয়ার জন্য রাতের দিকে কমবে তাপমাত্রা। আগামী ৩ দিনে নামবে পারদ। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ৫ জেলায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী সপ্তাহের শেষ দিকে ফের বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। 

এরই মধ্যে বুধবার দার্জিলিঙের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়। বরফ পড়েছে সোনাদার উপরের অংশ চটকপুর এলাকাতে। গত একমাসে এই নিয়ে পাহাড়ে তুষারপাত হল তৃতীয়বার। 

করোনা আবহে এখনও বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সরস্বতী পুজোর দিন স্কুল খোলা থাকবে কিনা তার নিশ্চয়তা নেই। তার মধ্যেই বৃষ্টির ভ্রুকূটিতে নতুন করে মন খারাপ পড়ুয়াদের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget