এক্সপ্লোর

Weather Update: উত্তরে ফের প্রবল বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

WB Weather Update Till 13 July 2024: উত্তরবঙ্গে আরও বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সেখানকার বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতা: উত্তরবঙ্গে ফের প্রবল বর্ষণের সতর্কতা (North Bengal Weather update) জারি করল আলিপুর আবহাওয়া দফতর (IMD Forecast)। বুধবার তাদের তরফে আলিপুরদুয়ার জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার দু-একটি জায়গায় ভারী থেকে অতি ভারী (৭-২০ সেন্টিমিটার) এবং প্রবল বর্ষণ (২০ সেন্টিমিটারের ওপরে)-এর পূর্বাভাস দেওয়া হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়।  এই জেলাগুলির দু-একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এই জেলাগুলির একটি কিংবা দুটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

আরও পড়ুন: Coochbehar News: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী প্রশাসন, দুটি স্কুলের উন্নয়নে টাকা বরাদ্দ কোচবিহারে

শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার দু-একটি জায়গায়। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার ও কালিম্পং জেলার একটি কিংবা দুটি অঞ্চলে। এই দুটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আরও পড়ুন: By-Elections 2024: গাড়ি ভাঙচুর, ভয় দেখানো, ছাপ্পা ভোট, বুথ জ্যাম; রাজ্যে ৪ কেন্দ্রের উপনির্বাচনেও সেই চেনা অশান্তি !

শনিবারও ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং জেলার দু-একটি জায়গায়। আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়া সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। 

উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানা গেছে। ফলে মনে করা হচ্ছে যেটুকু তাপমাত্রা কমেছিল শনিবার মধ্যে বৃষ্টি না হলে তা আরও বাড়বে। ফলে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ থেকে সুন্দরবন পর্যন্ত জেলাগুলিতে মানুষের উষ্ণতাজনিত অস্বস্তি বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ৩১ মে থেকে বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। তারপর থেকে প্রবল বর্ষণের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দার্জিলিং ও কালিম্পং সহ বেশ কয়েকটি জেলায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Chinsurah News: বাচ্চাদের সামনেই স্ত্রীকে খুন! সেই বাচ্চার সাক্ষীতেই 'ফাঁসি বা যাবজ্জীবনের' দোরগোড়ায় ব্যক্তি

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget