এক্সপ্লোর

South Bengal Weather: শৈত্যপ্রবাহের সতর্কতা জারি, রবিবার ছুটির সকালে কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

South Bengal Weather Update: আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

 সঞ্চয়ন মিত্র, কলকাতা: আলমারিতে সোয়াটার ঢুকিয়ে রাখতেই হিমেল পরশ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। হায় হায় তবে যে, 'হলুদ পাখি'-র মতোই ফিরবে না শীত, সুর তুলেছিল চায়ের আড্ডায়। বাঙালির ভবিষ্যতবাণীকে বুড়ো আঙুল দেখিয়ে ঋতুবিদায়ের আগে এটাই কি শেষবারের মতো শীতের কামড় দক্ষিণবঙ্গে ? রবিবার কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়।দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।   

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

শৈত্য প্রবাহের ( Winter Update )  পরিস্থিতি পুরুলিয়া সহ সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে। মরশুমের শেষ বেলায় শীতের কামড়।  রাজ্যের ৮ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের ৬টি জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। পশ্চিমের জেলাগুলিতে দশের নীচে নেমে গেছে পারদ। 

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা   তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা ১৪ ডিগ্রি, ৪৮ % আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা ১৩ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর ১২ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
হাওড়া ১৪ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা
কলকাতা ১৪ ডিগ্রি, ৪৫% আর্দ্রতা
হুগলি ১১ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পুরুলিয়া ৭ ডিগ্রি, ৩৮ % আর্দ্রতা
ঝাড়গ্রাম ১২ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর ১১ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
বাঁকুড়া  ১০ ডিগ্রি, ৬০% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান ১০ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা
পূর্ব বর্ধমান ১০ ডিগ্রি, ৭৬% আর্দ্রতা
বীরভূম ১১ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
মুর্শিদাবাদ ৯ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
নদিয়া ১১ ডিগ্রি, ৬০% আর্দ্রতা

আবহাওয়ার আপডেট: সরস্বতী পুজোর আগেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বাংলায়। সোমবার থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।উত্তরবঙ্গে দুই দিনাজপুরে শৈত্য প্রবাহের মত পরিস্থিতি। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে।

আরও পড়ুন, সন্দেশখালি থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের দাবি, BJP-র মশাল মিছিল কলকাতায়

কলকাতায় আরো কমে তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬। আরো ২৪ ঘন্টা শীতের আমেজ। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে রাজ্যের আট জেলায়। দক্ষিণবঙ্গের ৬ জেলায় শীতের সর্তকতা আছে । আগামী ২৪ ঘন্টায় থাকবে শৈত্য প্রবাহের সতর্কবার্তা। পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বেশ কিছু অংশে শৈত্য প্রবাহের সর্তকতা। উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতের কামড় শৈত্য প্রবাহ বেশ কিছু অংশে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget