এক্সপ্লোর

Weather Update : ভোটের শহরে প্যাচপ্যাচে গরম, এক লাফে বাড়বে তাপমাত্রা, বিকেলে কালবৈশাখী কোথায় কোথায়?

Kolkata Kalboisakhi Update : ভোটার এবং ভোট পরিচালনার কাজে নিযুক্ত কর্মীদের গরম থেকে বাঁচতে সঙ্গে জল ও ছাতা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে । দিনের যে কোনও সময় বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি হবে। 

কলকাতা : শনিবার শেষ দফার ভোট, বাংলার ৯ আসনে নির্বাচন চলছে।  কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদমে ভোট, ডায়মন্ড হারবার, বসিরহাট, বারাসাত, যাদবপুর, জয়নগর, মথুরাপুরে লোকসভা নির্বাচন চলছে। বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

১ জুন, দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা হাওয়া বইবে। তবে যাঁরা সকাল সকাল ভোটের লাইন দেবেন, তাঁদের জেনে রাখা ভাল, বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত চূড়ান্ত ঘর্মাক্ত অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতে পারেন তাঁরা।  ভোটার এবং ভোট পরিচালনার কাজে নিযুক্ত কর্মীদের গরম থেকে বাঁচতে সঙ্গে জল ও ছাতা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে । দিনের যে কোনও সময় বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি হবে।               

শনিবারই লোকসভা নির্বাচনের শেষ দফা। তারপর আগামী মঙ্গলবার ভোট গণনা। সেদিন বিক্ষিপ্তভাবে কলকাতা এবং নদিয়া এবং হুগলি জেলায় হালকা বৃষ্টি হবে। দুই ২৪ পরগনা জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সমস্ত জেলায় গণনার দিন দু-এক পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরের আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় সেদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণের দুই বর্ধমান নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় সেদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। 

বর্ষা এবং মৌসুমী বায়ু

ইতিমধ্যেই বর্ষার আগমন বার্তা পেয়েছে বঙ্গ। দেশের পূর্বাঞ্চলের রাজ্য সহ উত্তরবঙ্গের হিমালয় পাদদেশে শুক্রবার রাতেই প্রবেশ করেছে মৌসুমী বায়ু। এর জেরে আগামী ৭ দিন উত্তরের সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

জেলাভিত্তিক কোথাও ২৫ কোথাও বা কোথাও ৭৫ শতাংশ এলাকা জুড়ে বৃষ্টি হবে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে শুক্রবার কিছুটা বেশি বৃষ্টি হবে। বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সঙ্গে হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকতে পারে। বর্ধমান এবং বীরভূম জেলায় শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস আছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় সব থেকে বেশি বৃষ্টি হবে।

কলকাতার আবহাওয়া 

সকাল ৭ টা থেকে অস্বাভাবিক জলীয় বাষ্পের কারণে ঘেমে নেয়ে একাকার হবে কলকাতা। ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলবে না। দুপুরের পর বা বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। মোটের উপর গরমে প্যাচপ্যাচে আবহাওয়া থাকবে ভোটের শহরে। বৃষ্টির সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে । বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। নিয়ম মেনে চলার পরামর্শ হাওয়া অফিসের। 

গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় শনিবার বেলা বাড়লে ফের বাড়তে চলেছে তাপমাত্রা। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি নেমে ২৭ এর ঘরে পৌঁছে যায়। শনিবার ফের তা বেড়ে ৩২ এর ঘরে পৌঁছাবে। শুক্রবার রাতের তাপমাত্রা ছিল ২৩.৭ থেকে বেড়ে ২৬.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের ন্যূনতম পরিমাণ ৯২ শতাংশ। সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুরে ১৫.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget