এক্সপ্লোর

Weather Update: শীতের আমেজ কমবে রাজ্যে? সপ্তাহান্তে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

কলকাতায় সকালের দিকে হালকা ধোঁয়াশা থাকবে। দিনভর আংশিক মেঘলা আকাশ। সকালের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রির ঘরে। গতকাল এই তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড় মান্দাসে। তবে এর প্রভাব সরাসরি পড়বে তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হয়েছে। বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় আগামী কয়েকদিন রাজ্যে শীতের আমেজ কিছুটা কমবে। শনিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। কলকাতায় সকালের দিকে হালকা ধোঁয়াশা। আজ পারদ আরও কিছুটা নেমেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। 

কলকাতায় সকালের দিকে হালকা ধোঁয়াশা থাকবে। দিনভর আংশিক মেঘলা আকাশ। সকালের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রির ঘরে। গতকাল এই তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৮৬ শতাংশ আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শনিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। শীতের আমেজ কিছুটা কমবে রাজ্যে। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প আসার কারণে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আগামী চার পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

মালদার আবহাওয়া: ৮ ডিসেম্বর মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজ সারাদিন মূলত মেঘমুক্ত আকাশ থাকবে। আগামী শনিবার অবধি মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবারের পর থেকে ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ বৃহস্পতিবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সকাল থেকে আবছা ভাব দেখা যাবে। যদিও রোদ উঠবে, রোদে থাকলে গরমও অনুভূত হবে। এদিনও দূষণের মাত্রা চিন্তার কারণ হতে পারে। বাতাসে দূষণের আধিক্য থাকবে। বৃষ্টির কোনও পূ্র্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে। ভোরের দিকে এবং রাতের দিকে তাপমাত্রা দিনের বেলায় তুলনায় অনেকটা কমে যাবে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। রাতে জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। রাতে একটু আবছা ভাব থাকবে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিন UV Index-৪ এর আশেপাশে থাকছে। এদিন জেলায় হাওয়ার গতিবেগ ২৪ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। সূর্যাস্তের পরে তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে (Weather forecast of Purba Medinipur-Digha)। ভোরের দিকে এবং সন্ধের পরে শীতের অনুভূতি মিলবে। 

উত্তর ২৪ পরগনার আবহাওয়া: আজ, ৮ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৯ শতাংশ। হাওয়ার গতিবেগ ৮ কিলোমিটায়/ঘণ্টা।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget