এক্সপ্লোর

Weather Update: চলবে বৃষ্টিপাত, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট

Weather Alert: বুধবার থেকে কমতে পারে বৃষ্টি। জানাল আবহাওয়া দফতর।

কলকাতা: ঘূর্ণাবর্তের জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত পরিবর্তন হচ্ছে না আবহাওয়ার। আপাতত চলবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। সোমবার থেকে কমবে হাওয়ার দাপট। বুধবার থেকে কমতে পারে বৃষ্টি। জানাল আবহাওয়া দফতর।

আজ কেমন আবহাওয়া:
চৈত্রের শুরুতেই বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। রাজ্যের ৯টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। বিক্ষিপ্তভাবে দু’-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতে আজ মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা। হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। রাজস্থান থেকে বিহার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার অবস্থান।  ঝাড়খণ্ড থেকে কর্ণাটক পর্যন্ত আরো একটি অক্ষরেখার অবস্থান। অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্রিশগড় ও ঝাড়খন্ড এলাকায়।

দক্ষিণবঙ্গ:
প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও‌ পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।

উত্তরবঙ্গ:
সব জেলাতে ই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

২০ শে মার্চ সোমবার
দক্ষিণবঙ্গ: সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। উপকূলের জেলা সহ দু এক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গ: বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে শুধু কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।

২১শে মার্চ মঙ্গলবার
দক্ষিণবঙ্গ: বিক্ষিপ্তভাবে সব জেলাতে ই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের সম্ভাবনা নেই। বুধবার থেকে বৃষ্টি কমবে, আবহাওয়া বদল এর সম্ভাবনা।
উত্তরবঙ্গ: বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

ক্ষতির সম্ভাবনা:
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে উত্তরবঙ্গের চা বাগান এবং উত্তর ও দক্ষিণবঙ্গের আমবাগানের ক্ষতি হতে পারে। যারা এখনো আলু তোলেননি সেই আলু চাষীদের ক্ষতি হতে পারে। এছাড়াও সবজি চাষে ক্ষতি হওয়ার আশঙ্কা।

কলকাতা:
আজ মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা। হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতা শহরে বৃষ্টি হয়েছে ১.৯ মিলিমিটার।

আরও পড়ুন: ভারতে প্রথমবার আয়োজন, ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেসে শুরু পারকিনসন্স নিয়ে বিশেষ সম্মেলন

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget