এক্সপ্লোর

Weather Updates: সপ্তমীর বিকেলে বৃষ্টির আশঙ্কা? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া?

Rain Updates: আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রবিবার থেকে হাওয়া বদল। আগামী সপ্তাহে শুষ্ক আবহাওয়া। আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে মেঘ-রোদের খেলা চললেও, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের।

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। রবিবারের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। সামনের সপ্তাহে শুষ্ক আবহাওয়ার শুরু হতে পারে। আজ মূলত পরিষ্কার আকাশ থালবে। কখনো আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা স্বাভাবিক এর উপরে এবং বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।


বাংলা থেকে বর্ষা বিদায় নিতে অক্টোবর মাসের মাঝামাঝি হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা বা বর্ষা বিদায় রেখা সুলতানপুর পান্না নর্মদাপুরম খরগাঁ ও নবসারির উপর দিয়ে বিস্তৃত রয়েছে। আগামী দু-তিন দিনে গুজরাট ও মধ্যপ্রদেশের বাকি অংশ এবং মহারাষ্ট্রের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে। 

দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেল বা সন্ধ্যের দিকে কোনো‌ কোনো  জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ। চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বেলার দিকে বজ্রবিদ্যুৎসহ অল্প সময়ের হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা।  

আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি। ১৩ অক্টোবর রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমের জেলা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে শুষ্ক আবহাওয়ার শুরু। পরদিন সোমবার থেকে দক্ষিণবঙ্গ জুড়েই শুষ্ক আবহাওয়ার শুরু হবে জলীয় বাষ্পের পরিমাণ কমবে।

আরও পড়ুন, 'জীবন বাজি রেখে এমনটা করো না', পাশে থাকার বার্তা দিয়েই আমরণ অনশন প্রত্যাহারের অনুরোধ সিনিয়র ডাক্তারদের

উত্তরবঙ্গে কোথাও পরিষ্কার আকাশ কোথাও বা আংশিক মেঘলা আকাশ। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। এ সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। রবিবার থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আবহাওয়ার কিছুটা পরিবর্তন। শুষ্ক আবহাওয়ার শুরু। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে।

সকালের দিকে মূলত পরিষ্কার আকাশ। কখনো আংশিক মেঘলা আকাশ। দুপুরের পর কখনও মেঘলা আকাশ।  বিকেল বা সন্ধ্যের দিকে এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বাতাসে জলীয় বাষ্প রয়েছে তাই বৃষ্টি না হলে কিছুটা অস্বস্তি হবে দিনে ও রাতে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, দেবদীপ অধিকারীর দিকে আঙুল
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, দেবদীপ অধিকারীর দিকে আঙুল
Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget