এক্সপ্লোর

Weather Updates: রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টির দাপট? কোন কোন জেলায় সতর্কতা? বড় আপডেট আবহাওয়া দফতরের

West Bengal Weather Updates: হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তর ও দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: কখনও টানা বৃষ্টি, কখনও আবার বিক্ষিপ্তভাবে। গত তিনদিনে রাজ্যজুড়েই বৃষ্টি দুর্যোগ চলেছে। তবে গতকাল থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। যদিও আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে এখনও নিম্নচাপ রয়েছে ঝাড়খন্ডে। তবে মৌসুমী অক্ষরেখা বা বর্ষার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তর ও দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সুস্পষ্ট নিম্নচাপ ঝাড়খন্ডে সরে গেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে এই মুহূর্তে অবস্থান উত্তর-পূর্ব ঝাড়খন্ড এলাকা। এটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে খুব ধীরে ধীরে এগোচ্ছে।                                 

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইতে পারে। শনিবার বৃষ্টির কোনও সতর্কতা নেই। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া বিক্ষিপ্তভাবে বইবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। দু এক জেলায় আংশিক মেঘলা আকাশ এবং জলীয় বাষ্পের কারণে অস্বস্তি হবে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ জেলায়। 

উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা কম। ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি উত্তর দিনাজপুর ও কোচবিহার জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে।

কলকাতায় দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা। কখনও আংশিক মেঘলা আকাশ হতে পারে। বৃষ্টিতে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। সকালের দিকে মনোরম পরিবেশ হলেও বাতাসে জলীয় বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি হতে পারে। আজ বিক্ষিপ্তভাবে  বৃষ্টির সামান্য সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।                                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget