এক্সপ্লোর

Weather Alert: বিকেলেই প্রবল গতিতে ঝড়-বৃষ্টি? মুহুর্মুহ পড়বে বাজ! কোন কোন জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর?

Weather Updates:

কলকাতা: তাপদাহের অস্বস্তি কমিয়ে শনিবার, রবিবার দুই দিনই বৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। কিছুদিন আগেই মৌসম ভবন জানিয়েছে, প্রত্যাশিত সময়ের বেশ কিছুটা আগে আন্দামান দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে মৌসুমী বায়ু৷ সেই সঙ্গে রয়েছে সক্রিয় চক্রবৎ ঘূর্ণাবর্ত৷ এরই মধ্যে সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। 

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, হরিয়ানা থেকে উত্তর-পূর্ব অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশের উপর ডানা মেলেছে । সেই সঙ্গে, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা, ও অসমে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত  আবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত ৷ দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে সেই ঘূর্ণাবর্ত ৷ আর সেই কারণে বঙ্গজুড়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে৷                                                 

দক্ষিণ বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস। সকাল থেকে দুপুর পর্যন্ত আজও কাল গরম ও অস্বস্তি থাকবে। পশ্চিমের পাঁচ জেলায় গরম ও অস্বস্তি বেশি। বিকেল ও রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবারের মধ্যে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলে অনুমান। 

পূর্বাভাস মতো, কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সকাল থেকে বেলা বাড়লে গরম ও অস্বস্তি থাকবে। বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, পূর্বাভাস এমনটাই । ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধ- বৃহস্পতিবার পর্যন্ত।                                                                  

উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট বেশি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। এই জেলাতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা উত্তর দিনাজপুর জেলাতেও। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget