এক্সপ্লোর

Weather Update: বড়দিনের পরই পারদ পতনের পূর্বাভাস, কবে ফিরবে শীতের আমেজ?

Weather Forecast: কালকের পর সামান্য নামতে পারে পারদ। বর্ষশেষ বা বর্ষবরণে শীতের আমেজ কিছুটা ফিরতে পারে।

কলকাতা: বৃষ্টিভেজা বড়দিন। বছরের শেষ কটাদিন জাঁকিয়ে ঠান্ডাও আর পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বছর শেষে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবেই আটকে গেছে উত্তুরে হাওয়া। স্বাভাবিকের ওপরেই রয়েছে তাপমাত্রা। কালকের পর সামান্য নামতে পারে পারদ। বর্ষশেষ বা বর্ষবরণে শীতের আমেজ কিছুটা ফিরতে পারে।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। সোমবার একটি পশ্চিমবঙ্গ রাজ্যে ঢুকেছে। শুক্রবার ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে আরো একটি ঝঞ্ঝা। জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান সংলগ্ন এলাকায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: গতকালের মতো আজও মেঘলা আকাশ উপকূল ও সংলগ্ন জেলায়। বৃষ্টির সম্ভাবনা তিন জেলাতে। হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হের ফের হবে না। আগামীকালের পর কিছুটা পারদ পতন হতে পারে। হালকা কুয়াশা সকালের দিকে বেলা বাড়লে কোথাও মেঘলা আকাশ কোথাও পরিষ্কার আকাশ। পশ্চিমের কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা বেশি পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।

উত্তরবঙ্গের আবহাওয়া: বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। বড়দিন ২৫ ডিসেম্বর দার্জিলিঙের পার্বত্য কিছু এলাকায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আর কোন জেলাতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশার  সতর্কবার্তা পাঁচ জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে। কুয়াশা থাকবে বাকি জেলাগুলিতেও। দৃশ্যমানতা বেশীরভাগ জায়গায় ২০০ মিটারের নিচে নামবে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে।                                    

কলকাতার আবহাওয়া: বড়দিনের সকাল থেকেই মুখভার আকাশের। দিনভর তেমনই রইল। আগামী চার দিন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন নেই। যদিও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে। শীতের আমেজ থাকলেও বড়দিনে‌ জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই কলকাতায়। দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া থাকতে পারে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Christmas 2024: জমজমাট বড়দিন, কলকাতায় নিরাপত্তা জোরদার, চলছে পুলিশি নজরদারিও

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget