এক্সপ্লোর

Durgapur : তৃণমূল কাউন্সিলরের মদতে বিভিন্ন গাড়ি থেকে তোলা আদায়ের অভিযোগ ! রাজনৈতিক তরজা দুর্গাপুরে

West Burdwan : দু’টি সংগঠনের নামে ছাপানো হয়েছে তিন ধরনের কুপন। রং বদলের সঙ্গে কুপনের মূল্যও আলাদা। কোনও কুপন চার টাকার, কোনওটা পাঁচ টাকার তো কোনওটা আবার ছ’টাকার...

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর (পশ্চিম বর্ধমান) : পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দু’টি কমিটির নামে বিভিন্ন দামের কুপন ছাপিয়ে চলছে টাকা সংগ্রহ। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের মদতেই বাস, ট্যাক্সি, অটো ও টোটো থেকে তোলা আদায়ের অভিযোগ উঠেছে। এনিয়ে একযোগে আক্রমণ করেছে বাম ও বিজেপি। যদিও তোলাবাজির অভিযোগ মানতে চাননি কাউন্সিলর।

দু’টি সংগঠনের নামে ছাপানো হয়েছে তিন ধরনের কুপন। রং বদলের সঙ্গে কুপনের মূল্যও আলাদা। কোনও কুপন চার টাকার, কোনওটা পাঁচ টাকার তো কোনওটা আবার ছ’টাকার। দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডে এই তিন ধরনের কুপনের মাধ্যমেই চলছে টাকা আদায়।

বাস স্ট্যান্ড পরিচালন সহায়ক কমিটি ও দুর্গাপুর সাব ডিভিশন বাস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের নামে বাস-মিনিবাস-ট্যাক্সি-অটো-টোটো থেকে প্রতিদিন চলছে টাকা সংগ্রহ। 

দ্বিতীয় সংগঠনটি আবার তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC অনুমোদিত। সুরেন গুপ্ত নামে এক বাসকর্মী বলেন, এরা প্রতিদিন টাকা নেয়।

কিন্তু একই জায়গায় কেন বিভিন্ন কুপন ছাপিয়ে টাকা আদায় চলছে? তার ব্যাখ্যাও রয়েছে সংগঠনের কাছে। তাদের দাবি, একটি ক্ষেত্রে টাকা নেওয়া হয় সংগঠনের সদস্য হিসেবে। অন্য ক্ষেত্রে সংগৃহীত টাকা স্ট্যান্ড পরিষ্কারের কাজে লাগানো হয়।

বাস স্ট্যান্ড পরিচালন সহায়ক কমিটির সদস্য দীপক রজক বলেন, বাস স্ট্যান্ড পরিষ্কার করার জন্য নিচ্ছি, স্থানীয় কাউন্সিলর শিপুল সাহার তত্ত্বাবধানে আমরা নিচ্ছি।

আর এখানেই উঠছে তোলাবাজির অভিযোগ উঠে আসছে দুর্গাপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর শিপুল সাহার নাম।

বিজেপি ও বামেদের অভিযোগ, নানা অছিলায় টাকা সংগ্রহের নামে তোলাবাজি চলছে। যাতে মদত দিচ্ছেন কাউন্সিলর।

দুর্গাপুরের বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, কুপন ছাপিয়ে প্রতিদিন টাকা সংগ্রহ করা হচ্ছে, তোলাবাজি চলছে, কাউন্সিলরের মদতে হচ্ছে।

পশ্চিম বর্ধমান সিপিএমের জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, তোলাবাজি চলছে। যদি তৃণমূলের সংগঠনের মদত না থাকে তাহলে থানায় জানাক। সেটা তো হচ্ছে না, এত টাকা যাচ্ছে কোথায়?

যদিও কুপন থেকে টাকা আদায়ে তাঁর কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর। দুর্গাপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর শিপুল সাহা বলেন, বাস স্ট্যান্ড পরিষ্কার করে, এখান থেকেই ওদের মাইনে দেওয়া হয়। বর্তমান পুরবোর্ড বাস স্ট্যান্ড পরিষ্কার করে না, তাই কমিটি করে পরিষ্কার করা হয়। তোলাবাজির অভিযোগ আমাকে হেয় করতে।

পশ্চিম বর্ধমানের আইএনটিটিইউসি-র সভাপতি অভিজিৎ ঘটক বলেন, টাকা নেওয়া হচ্ছিল। পুলিশকে বলেছি নেওয়া যাবে না। আর টাকা নেওয়া হচ্ছে না। আমাদের সংগঠনের ব্যানারে টাকা নেওয়া হচ্ছিল না।

সব মিলিয়ে কুপন কেটে টাকা সংগ্রহ নিয়ে সরগরম শিল্পশহর।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Selling Property, Tax Rule: সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা
সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget