এক্সপ্লোর

West Burdwan: 'টাকা দেবে না নবান্ন', রেল ওভারব্রিজ তৈরিতে রাজ্য়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বিজেপির

দুর্গাপুর স্টেশনে ২টি এস্কেলেটরের উদ্বোধন ও পানাগড় স্টেশনে পূর্বাঞ্চল এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার অনুষ্ঠানে রাজ্য়ের বিরুদ্ধে সরব হলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানে রেল ওভারব্রিজ তৈরিতে রাজ্য়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বিজেপির। কেন্দ্র-রাজ্য় যৌথ উদ্য়োগে রেল ওভার ব্রিজ তৈরির জন্য় টাকা দিতে পারবে না বলে জানিয়েছে নবান্ন, দাবি বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের সাংসদ সুরিন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার। এ নিয়ে পাল্টা কেন্দ্রকে নিশানা করেছে তৃণমূল।    

জমি জটে যখন রাজ্য়ে একাধিক রেল প্রকল্প আটকে থাকার অভিযোগে, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন রেলমন্ত্রী, তখন অন্য়দিকে, রাজ্য়ের বিরুদ্ধে রেল ওভার ব্রিজ তৈরিতে অসহযোগিতার অভিযোগ আনলেন বিজেপি সাংসদ সুরিন্দ্র সিংহ অহলুওয়ালিয়া।

দুর্গাপুর স্টেশনে ২টি এস্কেলেটরের উদ্বোধন ও পানাগড় স্টেশনে পূর্বাঞ্চল এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার অনুষ্ঠানে রাজ্য়ের বিরুদ্ধে সরব হলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ। তাঁর দাবি, 
পশ্চিম বর্ধমানে কেন্দ্র-রাজ্য় যৌথ উদ্য়োগে রেল ওভার ব্রিজ তৈরিতে টাকা দিতে পারবে না বলে জানিয়েছে নবান্ন। 

বর্ধমান-দুর্গাপুর বিজেপি সাংস  সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়ার কথায়, রাজ্য় সরকারের সঙ্গে অনেক দিন ধরে কথা চলছিল। রাজ্য় সরকারের কতগুলো সাহায্য দরকার হয়, যদি জমি অধিগ্রহণের প্রয়োজন হয় বা অন্য় কোনও দরকার। যতগুলো আরওভি হয় তাতে একভাগ রাজ্য় সরকার অর্থ সাহায্য করে আর তিন ভাগ অর্থ সাহায্য় কেন্দ্র করে। রেলের আধিকারিকরা অনেক চিঠি পাঠাবার পরেও ওনারা সাহায্য করেননি।

একদিকে যখন রাজ্য় সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছে বিজেপি, অন্যদিকে পাল্টা বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করছে তৃণমূল। পশ্চিম বর্ধমানে বেশ কয়েকটি রেল ওভার ব্রিজ তৈরির দাবি জানিয়ে, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই চিঠি দেন, বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিংহ আহলুওয়ালিয়াকে। এরপর জেলার সাধারণ মানুষের অসুবিধার কথা জানিয়ে প্রধানমন্ত্রী ও রেলবোর্ডকে চিঠি দেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ।

কেন্দ্র-রাজ্য় যৌথ উদ্য়োগে জেলায় বেশ কয়েকটি রেল ওভার ব্রিজ তৈরির পরিকল্পনা করে রেল। কিন্তু, রাজ্য় সরকার টাকা দিতে পারবে না জানিয়েছে বলে দাবি সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়ার। বিজেপির দাবি, কেন্দ্র ১০০ শতাংশ টাকা দিয়ে দুর্গাপুরের মায়াবাজার রেলগেট এবং পানাগড় বাজার রেলগেটে ২টি ওভার ব্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে।


দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয় বলছেন, আমি বিধায়ক পদে থেকে কয়েক বার লড়াই করেছি। তৃণমূলের লোকেরা নাটক করতে এসেছেন। আমি পিছিয়ে আসেনি। আমি বিধানসভায় বলেছিলাম। কিন্তু, কেন্দ্র বুঝেছে রাজ্য়ের টাকার অপেক্ষায় থাকলে হবে না। অবশেষে হয়েছে। প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী ও সাংসদকে ধন্য়বাদ জানাচ্ছি।

পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের কথায়, দুর্গাপুরের মানুষ জানেন দুর্গাপুরে বিনিয়োগ করার কথা কেন্দ্রীয় সরকারের। কেন কাজ শুরু হচ্ছে না। এইসব ম্য়াজিক করে কোনও লাভ নেই। খুঁজে পাওয়া যায় না। সাংসদের নামে পোস্টার পড়ে গিয়েছিল। রাজনীতি ছাপিয়ে কবে বাকি রেলগেটে ওভার ব্রিজ তৈরির সিদ্ধান্ত হবে সে দিকেই তাকিয়ে পশ্চিম বর্ধমানবাসী।

সেরা শিরোনাম

News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
Gaighata Assault Case: ‘আমার জিনিস কি ফিরে পাব?’, গাইঘাটায় এনকাউন্টারের পর বললেন নির্যাতিতার বাবা, বারুইপুরের কায়দাতেই অস্ত্র কেড়ে নেয় অভিযুক্ত
‘আমার জিনিস কি ফিরে পাব?’, গাইঘাটায় এনকাউন্টারের পর বললেন নির্যাতিতার বাবা, বারুইপুরের কায়দাতেই অস্ত্র কেড়ে নেয় অভিযুক্ত
Cyclone Arnab : আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget