এক্সপ্লোর

West Burdwan News: সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে অশান্তি, দুর্গাপুরে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ

West Burdwan News: অন্যদিকে,  ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করা না হলে প্রয়োজনে থানা ঘেরাও করে আন্দোলন তৈরি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি জেলা নেতৃত্ব।

মনোজ বন্দ্যোপাধ্যায়,দুর্গাপুর (পশ্চিম বর্ধমান) - দুর্গাপুরে (Durgapur) সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে বিজেপি যুব মোর্চা নেতাকে (BJP Youth Leader)  মারধরের (Beaten up) অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হওয়ায় পুরভোটের আগে চড়ছে উত্তেজনার পারদ। তৃণমূল নেতৃত্ব ভিত্তিহীন অভিযোগ বলে খারিজ করলেও বিজেপি নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল কর্মীরা গ্রেপ্তার না হলে থানা ঘেরাও করবে দল ।

 দুর্গাপুর ওই  বিজেপি কর্মীকে বেধড়ক পেটানোর অভিযোগের  ঘটনাকে ঘিরে উত্তপ্ত  শহর দুর্গাপুরের রাজনীতির পারদ। এরই মধ্যে নেট দুনিয়ায় বিজেপি নেতাকে মারধরের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যাওয়ায় উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরে।অতুল বাগদি নামে ওই বিজেপি কর্মী দুর্গাপুর পূর্ব এক নম্বর মন্ডলের যুব মোর্চার সভাপতি। দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জখম ওই বিজেপি নেতাকে ছেড়ে দেওয়া হলেও গোটা ঘটনায় এখন আতঙ্কিত তাঁর পরিবারের লোকজন। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্বে। অন্যদিকে,  ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করা না হলে প্রয়োজনে থানা ঘেরাও করে আন্দোলন তৈরি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি জেলা নেতৃত্ব। ঘটনার সূত্রপাত সরস্বতী পুজোর দিন থেকে, যা চরমে পৌঁছোয় বিসর্জনের দিন। মঙ্গলবার সন্ধ্যের যে রাজনীতির পারদ চড়ে বুধবার  রাতেও তা বহাল থাকে। অতুল বাগদি নামে ওই বিজেপি নেতার অভিযোগ, হঠাৎই তাঁর বেনাচিতি ট্রাঙ্ক রোডের দোকানের সামনে এসে প্রতিমা বিসর্জনের নামে ‘খেলা হবে’ গানের স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করে ভোলা পাসওয়ান নামে এক তৃণমূল কর্মী ও তাঁর দলবল। এরপর আচমকাই তাঁকে বিনা প্ররোচনায় মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী প্রতিনিয়ত তাঁকে ফোনে খুনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা।দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। স্রেফ বিজেপি করার অপরাধে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ আক্রান্ত বিজেপি নেতা অতুল বাগদির। 

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান তথা দলের আহ্বায়ক মৃগেন পাল। এদিকে,  জেলা বিজেপি নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে, লিখিত অভিযোগ দায়ের করার পরও যদি পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করে তাহলে শহর দুর্গাপুর জুড়ে বড় ধরণের আন্দোলন সংগঠিত হবে , প্রয়োজনে থানা ঘেরাও করে দিয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হবেন জেলা বিজেপি কর্মীরা। গোটা ঘটনায় এখন চাপা উত্তেজনা রয়েছে শহর দুর্গাপুরে।

সেরা শিরোনাম

Leader of the Opposition: আগামী ১০ দিন রাজ্য বিধানসভায় থাকবে না 'বিরোধী দলনেতা', স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ কলকাতা হাইকোর্টের
Leader of the Opposition: আগামী ১০ দিন রাজ্য বিধানসভায় থাকবে না 'বিরোধী দলনেতা', স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ কলকাতা হাইকোর্টের
Kolkata Dengue Statistics: গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
West Bengal: ৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget